,

কয়েকটি শারীরিক সমস্যা ও সহজ সমাধান

4975fc92430281badf0aeec25719লাইফস্টাইল ডেস্ক : আমরা অনেকেই খুব পরিচিত কিছু শারীরিক সমস্যায় প্রায় ভুগে থাকি। যা হতে পারে সাধারণ কিন্তু এড়িয়ে চলার মতো নয়। শরীর যেহেতু নিজের তাই অসুস্থতা দেখা দিলে যত্ন নেয়াটাও নিজের দায়িত্ব। শরীর খারাপ হলেই যে ডাক্তার এর কাছে ছুটে যেতে হবে বা ভালো হয়ে যাবে চিন্তা করে ডাক্তার না দেখিয়ে বসে থাকার কোন মানে হয় না। তাই যখন তখন শারীরিক অসুস্থতা রোধ করতে জেনে নিন কিছু উপায়।

মাথা ব্যথা
মাথা ব্যথা খুব পরিচিত একটি সমস্যা। সব বয়সের মানুষেরই মাথা ব্যথা হয়ে থাকে নানা কারণে। অনেকের দেখা যায় ২/৩ দিন ও মাথা ব্যথা থাকে। তাই ব্যথা সারাতে ১/২ চামচ আদ রস ও ১/৪ চামচ মধু মিশিয়ে দিনে দু’বার, ২/৩ দিন উপকার হবে। এর সঙ্গে ১/২ চামচ তুলসী পাতার রস ও ১০/১৫ ফোটা মধু মিশিয়ে দিনে দু’বার ২/৩ দিন খান। মাথা ব্যথা কমে যাবে।

অ্যাসিডিটি
ব্রেকফাস্ট , লাঞ্চ ও ডিনারের পর এক টুকরো গুড় খেয়ে নিলেই অ্যাসিডিটি গায়েব। এছাড়াও খাবার পর লবঙ্গ ও এলাচগুঁড়ো খেতে পারেন। ফ্রেশনার হিসেবে ভালো তো হবেই, অ্যাসিডটিও দূরে থাকবে।

সর্দি কাশি
একটু সিজন বদলালেই যাঁদের ঠাণ্ডা লাগে তারা অল্প দুধে এক চিমটি হলুদগুঁড়ো আর ১ টেবলচামচ গোলমরিচগুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। চিনি মেশান, তিন ধরে দিনে একবার খান। ৩/৪ চামচ লেবুর রসের সাথে ৩/৪ চামচ মধু মিশিয়ে খেলেও ঠাণ্ডা লাগার প্রবণতা কমে যায়।

উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপের সমস্যা মানেই সারাজীবন ওষুধ খাওয়া। কিন্তু আপনি কি জানেন, এক টুকরো রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে। রোজ এক কোয়া রসুন খেলেই দেখবেন রক্তচাপ স্বাভাবিক থাকবে।

বদহজম
খাওয়াদাওয়ার অনিয়মের ফলে বদহজম হলে জিরেগুঁড়ো শুকনো খোলায় ভেজে ১ গ্লাস বাটারমিল্কের সাথে মিশিয়ে খান। নিয়মিত খাওয়ার পর এককাপ হার্বাল চা খেলেই হজমের সমস্যা হবে না। পেটে ব্যথা হলে বেদানার সাথে লবণ ও গোলমরিচগুঁড়ো দিয়ে মেখে খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ