,

বিদ্যুতের পর ডিশ-ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন

bnp-gulshan-office-1_213408ডেস্ক রির্পোট : গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর এবার বিচ্ছিন্ন করে দেয়া হল কেবল টেলিভিশন (ডিশ লাইন) ও ইন্টারনেট সংযোগও।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ।
বিএনপি চেযারপারসনের মিডিয়া উইং সূত্র এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এরপর প্রায় সোয় এক ঘন্টা বিদ্যুতহীন থাকে খালেদা জিয়া।
প্রসঙ্গত, ‘খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও এবং সেখানকার গ্যাস-বিদ্যুৎ-পানি ও খাবার সরবরাহসহ সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়া হবে’ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এমন হুমকির ১৬ ঘন্টার মাথায় রাত পৌনে ৩টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এরপর জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ চালু রেখে কেবল টেলিভিশন ও ইন্টারনেট সংযোগ চালু রাখা হয়। এবার বিদ্যুৎ বিচ্ছিন্নের সাড়ে ৮ ঘন্টার মাথায় ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হল।
এদিকে বেলা পৌনে ১১টায় বাড্ডার একটি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের ৮৬ নম্বর সড়কে মানববন্ধন করে। শিক্ষার্থীরা অবরোধ-হরতাল প্রত্যাহারে আবেদন করে। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা বিএনপি চেয়ারপার্সনের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ