,

নাচ-নাটকের সখ্য

e1b7ecf03cdb7774acec05f1923210b1-12বিনোদন প্রতিবেদক : মঞ্চে যেন পাল্লা দিয়ে ছুটছে রঙেরা। তবুও ঘুঙুরের শব্দকে তারা ছাপিয়ে যেতে পারছে না। রঙিন আলোক বিচ্ছুরণগুলো পরাজিত হয়ে তাল মিলিয়েছে নাচের মুদ্রার সঙ্গে। রঙিন আলো, ঘুঙুরের শব্দ আর শিল্পীর হৃদয়গ্রাহী মুদ্রা—সব মিলিয়ে দর্শক নৃত্যমোহে ডুবে ছিল গেল কয়েকটা দিন। শুধু নাচ নয়, এর সঙ্গে ছিল শক্ত বুননে গাঁথা কিছু গল্পও। কথা হচ্ছে ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব ২০১৫’ নিয়ে। ২৭ জানুয়ারি শুরু হয় এ আয়োজন। এর ইতি টানা হচ্ছে আজ।
জাতীয় পর্যায়ে শুধুই নৃত্যনাট্য নিয়ে এত বড় পরিসরের আয়োজন আগে কখনো হয়নি। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজনটি করেছে প্রথমবার। প্রথমবারের এ আয়োজন নিয়েই সন্তুষ্ট আয়োজকেরা। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক বলেন, ‘এ আয়োজন নিঃসন্দেহে সবাইকে মুগ্ধ করেছে। এত বড় পরিসরে নৃত্যনাট্যকে উপস্থাপন করা ছিল আমাদের জন্য একটি পরীক্ষার মতো। সবার অংশগ্রহণে আমরা সফল হয়েছি। ইচ্ছা আছে শরৎকালে এমন একটি উৎসবের আয়োজন করার।’
তবে উৎসব আয়োজনে রয়েছে একটি প্রতিবন্ধকতা। হালকা রাশভারী কণ্ঠেই তাই মীনু হক বললেন, ‘উৎসব আয়োজনে পৃষ্ঠপোষক প্রয়োজন। পৃষ্ঠপোষক ছাড়া আসলে উৎসব আয়োজন করা খুব কঠিন। শিল্পীদের আমরা তাঁদের প্রাপ্যটুকু দিতে পারি না।’নৃত্যনাট্য গুনাই বিবি
তবে এ আশ্বাস মীনু হক ঠিকই দিয়েছেন যে, কোনো প্রতিবন্ধকতাই তাঁদের থামাতে পারবে না। অন্তত জাতীয় নৃত্যনাট্য উৎসবটি তাঁরা নিয়মিত আয়োজনের চেষ্টা করে যাবেন।
২৭ জানুয়ারি হাজার তারের বীণা নৃত্যনাট্য দিয়ে উৎসব শুরু হয়। প্রথম নৃত্যনাট্য দিয়েই জমে ওঠে উৎসব। এরপর একে একে রঙিলা নায়ের মাঝি, গুনাই বিবি আর ভানু সিংহের পদাবলী মুগ্ধ করে শহরের দর্শকদের। ঢাকাই নয়, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব শঙ্কা আর সহিংসতা পেরিয়ে শিল্পীরা অংশ নেন উৎসবে। দর্শকের চোখেও ছিল না অস্থিতিশীল পরিস্থিতির কোনো ভয়। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে যেন ঘুঙুরের শব্দই কাঙ্ক্ষিত শান্তির সুর বাজিয়ে যাচ্ছিল অনবরত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ