,

মধ্যরাতে খালেদার কার্যালয়ের বিদ্যুৎ বন্ধ, রিজভীও গ্রেফতার

somoyerkonthosor17শুক্রবার মধ্য রাতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ডেসকো। শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর চেয়ারপার্সনের কার্যালয় পুরোপুরি অন্ধকারে ঢেকে যায়।

বর্তমানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশের ভবনে বিদ্যুত সংযোগ থাকলেও শুধুমাত্র কার্যালয়েই বিদ্যুত সংযোগ নেই। কার্যালয় সুত্র জানিয়েছে আইপিএস বা জেনারেটরের কোনো ব্যবস্থা না থাকায় কার্যালয় এলাকা এখন পুরোপুরি অন্ধকার।
( সর্বশেষ এই রিপোর্ট লিখা পর্যন্ত ( রাত ৫- ১৭ মিঃ ) প্রায় তিন ঘণ্টা সময় ধরে খালেদা জিয়ার গুলশান কার্যালয় এখন পুরো অন্ধকারে নিমজ্জিত  হয়ে আছে। )
মধ্যরাতের অভিযানে রিজভী গ্রেফতার

তাৎক্ষণিক ভাবে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বলেন, রাত ২টা ৪২ মিনিটের দিকে ডেসকোর একটি গাড়ি  চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে এসে থামে।  এরপর গাড়ি থেকে নেমে একজন লাইনম্যান বৈদ্যুতিক খুঁটিতে মই বেয়ে ওঠেন। তিনি সড়কের মূল বৈদ্যুতিক লাইন থেকে বিচ্ছিন্ন করে দেন কার্যালয়ের লাইনটি। এরপর থেকেই পুরো কার্যালয় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়।

এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারের কাছে বিস্তারিত জানতে চাইলে,  তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা নিজেরাই তো দেখেছেন, এখানে কি ঘটেছে। এ বিষয়ে আমার আর বিস্তারিত বর্ননা দেওয়ার কিছু নেই।

গুলশান থানায় সরেজমিনে গিয়ে লাইন কাটার ব্যাপারে  জানতে চাইলে  গুলশান থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই মো: ফারুক খন্দকার সাংবাদিকদের বলেন, ‘গুলশান থানা পুলিশের নির্দেশ তো দূরের কথা, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবরই আমাদের জানা নেই।’

প্রসঙ্গত, ‘ দেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষার দিনে হরতাল ডেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন বিএনপি চেয়ারপার্সন’ , এই অভিযোগ এনে এর আগে সরকারের একাধিক মন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন। সর্বশেষ নৌ- মন্ত্রী ৩০ শে জানুয়ারি বলেছিলেন, আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলাশান কার্যালয়ের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হবে ।
এসময় মন্ত্রী  বলেন,  ‘১৪ লাখের বেশি ছাত্র-ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দেবে। তাই ২ দিনের আল্টিমেটাম দিতে চাই। এর মধ্যে অবরোধ-হরতাল বন্ধ না করলে আপনার (খালেদা জিয়ার) কার্যালয়ের সামনে দেশের শ্রমিক ও সাধারণ মানুষ অবরোধ করে রাখবে। প্রয়োজনে আপনার কার্যালয়ের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।’
অবরোধ ও হরতাল প্রত্যাহারে খালেদাকে ২ দিনের আল্টিমেটাম নৌমন্ত্রীর

তিনি বলেন, ‘আপনার বাসায় বিএনপি নেতাকর্মীরা যে খাবার ও বাজার নিয়ে যায়, সেটাও প্রবেশ করতে দেয়া হবে না। এমনভাবে আপনাকে একঘরে করা হবে যে না খেয়ে মরবেন।’

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারই অংশ হিসেবে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।

somoyerkonthosor.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ