,

ব্রাহ্মণবাড়িয়ায় বুলেট হত্যা মামলার আসামী জাকারিয়া গ্রেপ্তার

Arest_585037960-150x150আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার সরকারপাড়া মহল্লায় বাদশা আহমেদ বুলেট-(৩৬) হত্যা মামলার পলাতক আসামী ও শহরের কুখ্যাত সন্ত্রাসী জাকারিয়া-(৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকারিয়া দক্ষিণ পৈরতলার ফজলু মিয়ার ছেলে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি জাকারিয়াকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন।
উল্লেখ গত ২০১৩ সালের ১৬ নভেম্বর ইজিবাইকের ভাড়া নিয়ে শহরের কাজীপাড়ার সরকারপাড়া মহল্লার যুবকদের সাথে দক্ষিণ পৈরতলার কয়েকজন যুবকের বাদানুবাদের ঘটনা ঘটে। পরে সরকারপাড়া দক্ষিণ পৈরতলার যুবকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে সরকারপাড়ার কবির মিয়ার ছেলে বাদশা আহমেদ বুলেট গুলিবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় মামলা হয়। মামলা নং- -৪৩। গ্রেপ্তারকৃত জাকারিয়া এই মামলার এজাহারনামীয় আসামী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ