বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহনে ২৪ দিনে ক্ষতি ৭২০০ কোটি টাকা

Hartal-22হরতালে পরিবহন খাতে প্রতিদিন গড়ে ক্ষতি ৩শ’ কোটি টাকা। এ হিসেবে গত ২৪ দিনে ৭২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে হয়েছে বলে দাবি করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। এই অবস্থায় পরিবহন খাত সঙ্কটে পড়তে যাচ্ছে। মালিক-শ্রমিকদের মধ্যে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা।

সংকট উত্তোরণে আন্দোলনে নামার কথা বলছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তারা বলছেন, টানা অবরোধে তাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। আগামী শনিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি রয়েছে তাদের।

তবে চলমান অবরোধ ও হরতালের মধ্যে মহাসড়ক, নৌপথ এবং রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক  অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডাকা বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন বলে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক জানান।

সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের কারণে সবচেয়ে বেশি ক্ষতি শিকার হচ্ছে পরিবহন খাত। গত ২৪ দিনে সারাদেশে প্রায় ৪ শতাধিক যানবাহনে অগ্নিসংযোগ ও প্রায় ৭ শতাধিক পরিবহনে ভাঙচুর চালানো হয়েছে বলে । এছাড়া অবরোধ-হরতালের নাশকতার ভয়ে যানবাহন বন্ধ থাকায় প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে এই পরিবহন খাত। তাই লাগাতার এই অবরোধ-হরতালে বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

এ বছরের প্রথম দিন গত ১ জানুয়ারি জামায়াতের হরতাল দিয়ে শুরু হয় নতুন বছর। ওইদিন রাজধানীর পুরানা পল্টন মোড়ে সরকারি কর্মচারী বহন করা গাড়িতে অগ্নিসংযোগসহ সারাদেশে প্রায় অর্ধশত গাড়িতে ভাঙচুর করা হয়। এছাড়া গত ৪ ও ৫ জানুয়ারি বিএনপিসহ ২০ দলীয় জোটের গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেয়ায় রাজধীনের ২৫টি যানবাহনের অগ্নিসংযোগসহ সারাদেশে প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়।

গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে বিএনপি-জামায়াতের অনির্দিষ্টকালীন অবরোধ কর্মসূচি চলাকালে গতকাল পর্যন্ত পেট্রলবোমা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও সংঘর্ষে মারা গেছে ২৭ জন। নাশকতাকারীদের আগুন- পেট্রলবোমায় পুড়েছে ৪০০টি গাড়ি। এছাড়া ৭০০টি যানবাহনকে ভাঙচুর করা হয়েছে বলে পরিবহন মালিক সমিতির সূত্র জানায়।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির হিসেবে, অব্যাহত রাজনৈতিক নাশকতায় পরিবহন খাতে প্রতিদিন ১৫০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এর মধ্যে বাস মালিক-শ্রমিকদের দৈনিক ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা। পণ্য পরিবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিকদের ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা। এ হিসাবে এ পর্যন্ত পরিবহন খাতে ক্ষতি হয়েছে মোট ৭ হাজার ২শ’ কোটি টাকা।

পরিবহন সেক্টরে ২০ লাখ পরিবহন শ্রমিকের অর্ধেক, অর্থাৎ ১০ লাখ হয়েছেন কর্মহীন। দেশে ২ লাখ ৪০ হাজার ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ রয়েছে। বর্তমানে যার মাত্র এক-তৃতীয়াংশ চলছে বলে সমিতির দাবি করেন।

এ ব্যাপারে ঢাকা সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘চলমান অবরোধ ও হরতালে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবহন খাত। যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও গাড়ি বন্ধ থাকায় একদিনে প্রায় ৩০০ কোটি ক্ষতির সম্মুখীন হচ্ছে এই পরিবহন খাত। তাই আগামী শনিবার জাতীয় প্রেসক্লাবে এই চলমান অবরোধ-হরতালে বিরুদ্ধ সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।’

বাংলাদেশ-ট্রাক কাভার্ডভ্যান অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দেশে ট্রাক-কাভার্ড ভ্যানের সংখ্যা ১ লাখ ২৭ হাজার। এর মধ্যে প্রায় ১ লাখ যানই এখন বসে আছে। পেট্রলবোমা হামলাসহ সহিংসতার ঝুঁকি নিয়ে চলছে মাত্র ২৭ হাজার। এসব পরিবহনের সঙ্গে জড়িত ১২ লাখ মালিক-চালক- হেলপারের বেশিরভাগই আজ বেকার। ফলে পরিবার-পরিজনসহ কখনো আধপেটা, আবার কখনো না খেয়ে চলছে তাদের জীবন।

অন্যদিকে যারা সাহস করে গাড়ি নিয়ে বের হয়েছিলেন, তাদের অনেকে পেট্রোলবোমার আগুনে পুড়ে বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন, কেউ কেউ মারাও গেছেন। এতে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট শ্রমিকদের পরিবারগুলো। গত বুধবার (২৮ জানুয়ারি) পর্যন্ত হরতাল-অবরোধকারীদের আগুনে ও হামলায় ২০৫টি কাভার্ডভ্যান-ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। একেকটি কাভার্ডভ্যানের দাম ২৫-৪০ লাখ টাকা।

অপরদিকে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি গত ২৪ দিনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে প্রায় ৭৬ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০টি গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ হয়েছে। এর মধ্যে ৩টি অকেজে হয়ে গেছে বলে বিআরটিসি সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা