,

ছেলেমেয়েদের বিঘ্ন ঘটাবেন না: শিক্ষামন্ত্রী

nahidএসএসসি পরীক্ষাকে সামনে রেখে হরতাল, অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহার করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবার প্রতি আহ্বান ছেলেমেয়েদের বিঘ্ন ঘটাবেন না।’

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান। বিএনপি ও জামায়াতের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, মানবতার খাতিরে আল্লাহর ওয়াস্তে পৌনে ১৫ লাখ শিক্ষার্থীর কথা ভেবে কর্মসূচি বন্ধ করুন। করলে ধন্যবাদ পাবেন।

শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে শিক্ষার্থী বেড়েছে ৪৬ হাজার ৫৩৯ জন। এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন। সময়সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ মার্চ।

এসএসসিতে মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন। মাদ্রাসা ও দাখিলের পরীক্ষার্থী দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীন এসএসসি ভোকেশনালে পরীক্ষার্থী এক লাখ ১০ হাজার ২৯৫ জন। সারা দেশে মোট তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা