বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সাংবাদিককে হত্যার চেষ্টা

download (1)আমিরজাদা চৌধুরী : দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রতিনিধি মোঃ মহিউদ্দিন মিশুকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মাদক পাচার সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে মিশু অভিযোগ করেছেন। এ ঘটনায় আজ বুধবার দুপুরে আখাউড়া থানায় সাধারণ ডায়রি হয়েছে।
এদিকে মিশুকে হত্যা চেষ্টার পর থেকে আখাউড়ার সাংবাদিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আখাউড়া প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দায়ীদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে ও অভিযোগ থেকে জানা গেছে. গত ১৩ ডিসেম্বর আখাউড়ায় মাদক উদ্ধারের ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়ের করে বিজিবি। ওই মামলায় উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ হান্নানকে আসামী করা হয়। পরবর্তীতে মাদক চোরাচালান বিষয়ে যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদে ওই মামলার বিষয়টি উল্লেখ করা হয়। এতে ক্ষিপ্ত হন মেম্বার হান্নান।
মিশু অভিযোগ করেন, ওই সংবাদ পরিবেশনের পর থেকেই হান্নান বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধামকি দিচ্ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে আখাউড়া থেকে গাজীর বাজার এলাকায় বাড়িতে যাওয়ার সময় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। ঢাকা-আগরতলার সড়কের হীরাপুর এলাকার কাছে তিনি মোটরসাইকেল নিয়ে আসার সময় কয়েকজন দুর্বৃত্ত টর্চলাইট দিয়ে থামার সিগন্যাল দেয়। বিষয়টি তিনি বুঝতে পেরে মোটর সাইকেলের গতি বাড়িয়ে দেন। একটু সামনে যাওয়ার পর আরো কয়েক দুর্বৃত্ত দা নিয়ে তাকে মারতে উদ্যত হন। আত্মরক্ষার্থে তিনি মোটার সাইকেল ওই দুর্বৃত্তদের উপরে উঠিয়ে দিতে চাইলে ও জোরে চিৎকার দিলে তারা ঘাবড়ে যান। সুযোগে মিশু ঘটনাস্থল থেকে সরে পড়েন।
এদিকে ঘটনার পর পর আখাউড়া থানার এস.আই মোকাদ্দেছ ঘটনাস্থল থেকে একটি মোটা রশি ও বাঁশ উদ্ধার করেন। আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ইসরাত জাহান এ্যামি সেখানে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। তিনি জড়িতদের গ্রেপ্তারে আশ্বাস দেন। 
পুলিশের একটি সূত্র জানায়, ইউপি মেম্বার হান্নান বিজিবি’র দায়ের করা মামলার আসামী হওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে মিশুর অভিযোগের ভিত্তিতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ হান্নানের  সাথে যোগাযোগ করলে তিনি এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা