,

হাইকোর্টের কার্যতালিকায় গ্যাটকো মামলা

khaleda-zia-460_59266আদালত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতার প্রশ্নে জারি করা রুলের শুনানি করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে বুধবারের কার্যতালিকতায় ১৬ নম্বরে রয়েছে মামলাটি। এর আগে গতকাল মঙ্গলবার রুলের শুনানি দিন ধার্যের জন্য এ বেঞ্চে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মাধ্যমে প্রায় সাত বছর পর মামলাটি সচলের উদ্যোগ নিয়েছে দুদক।

দুদকের পক্ষে আবেদনটি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তাকে সোমবার এ মামলার জন্য দুদকের পক্ষে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এ মামলার আইনজীবী ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

২০০৭ সালে ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মতিঝিল থানায় খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় চট্টগ্রাম ও কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য মেসার্স গ্লোবাল এগ্রোটেড লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়। এরপর ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দায়েরের পর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া।

২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে মামলার কার্যক্রম দুইমাসের জন্য স্থগিত করেন। সময়ে সময়ে এই স্থগিতাদেশ বাড়ানো হয়। মঙ্গলবার ওই রুলের ওপর শুনানির জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা