,

সেলফির উদ্ভাবক!

c565290c8630949f7e7ecbbc3172dbab-Kim-Kardashianবিনোদন প্রতিবেদক : মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান দাবি করেছেন, সম্ভবত তিনিই সেলফির উদ্ভাবক। কারণ দুনিয়াজুড়ে সেলফি শব্দটি জনপ্রিয় হওয়ার অনেক আগে থেকেই সেলফি তুলছেন তিনি। সম্প্রতি ৩৪ বছর বয়সী এ তারকা জানিয়েছেন, মাত্র চার বছর বয়স থেকেই সেলফি তুলছেন তিনি।



এ প্রসঙ্গে কিম বলেন, ‘মাত্র চার বছর বয়স থেকে আমি নিজেই নিজের ছবি তুলে আসছি। বরাবরই সেলফি তুলতে আমার অনেক ভালো লাগে। স্কুল জীবনে ডিজিটাল ক্যামেরা দিয়ে আমি আমার নিজের ছবি তুলতাম। সেই থেকে আমি যেন সেলফির জালে আটকে আছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।



আগামী মে মাসে কিমের দুই হাজার সেলফি নিয়ে প্রকাশ হতে যাচ্ছে সেলফিস শিরোনামের একটি বই। ৩৫২ পাতার বইটিকে নিজের জীবনের প্রতিচ্ছবি ও আধুনিক বিশ্বের বার্তা বলেই জানিয়েছেন কিম। বই প্রকাশের ভাবনা, শিরোনামসহ এটি প্রকাশের সব কৃতিত্ব কিম দিয়েছেন তাঁর স্বামী র‌্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্টকে।

এ প্রসঙ্গে কিম বলেন, ‘বই প্রকাশের ভাবনার কথা প্রথম আমাকে জানায় কেনি। বইয়ের শিরোনামও তার দেওয়া। আমাকে বইয়ের প্রকাশকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছুই করেছে কেনি। কেবল স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যেই সেলফি তোলা শুরু করেছিলাম আমি। ছবিগুলো এত কাজে আসবে, তা কখনোই ভাবিনি।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা