,

মস্তিষ্ক “রিপ্রোগ্রাম” করতে সক্ষম অতিরিক্ত লবণ

saltলাইফস্টাইল ডেস্ক : লবণের মাঝে থাকা অতিরিক্ত সোডিয়াম মস্তিষ্কের ওপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব। এমনকি তা মস্তিষ্ককে “রিপ্রোগ্রাম” করে সৃষ্টি করতে পারে অনিয়ন্ত্রিত রক্তচাপ।

অতিরিক্ত লবণ খাওয়ার ফলে যে স্বাস্থ্যের ক্ষতি হয় তা নতুন কোনো তথ্য নয়। ফ্লুইড রিটেনশন থেকে শুরু করে উচ্চ রক্তচাপের ঝুঁকি পর্যন্ত হতে পারে এর কারণে। সোডিয়াম এবং হাইপারটেনশনের মাঝে যে যোগসূত্র আছে এটা জানা কথা। কিন্তু সোডিয়াম ঠিক কীভাবে হাইপারটেনশন তৈরি করে তা ঠিক পরিষ্কার নয়। ম্যাকগিল ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী, অতিরিক্ত সোডিয়াম মস্তিষ্ককে “রিপ্রোগ্রাম” করে ফেলতে পারে। এর অর্থ হলো মস্তিষ্ক যেভাবে ধমনীর রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সে প্রক্রিয়ায় বাধা দিয়ে রক্তচাপ অনিয়ন্ত্রিত করে দেয় সোডিয়াম।

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবারের সাথে উচ্চ পরিমাণে লবণ গ্রহণের ফলে মস্তিষ্কের সেসব নিউরোনগুলোতে পরিবর্তন আসে যারা রক্তে ভ্যাসোপ্রেসিন নিঃসরণ করে। এসব নিউরোনের কাজে বাধা দেয় সোডিয়াম। ধমনিতে রক্তচাপ নিয়ন্ত্রণে ভ্যাসোপ্রেসিন কাজে লাগে। রক্তচাপ কমানোর এই প্রাকৃতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় অতিরিক্ত লবণ খাওয়ার ফলে। বেশি সময় ধরে অতিরিক্ত পরিমাণে লবণ খেতে থাকলে রক্তচাপ নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে পড়ে।

তবে এই গবেষণায় সোডিয়ামকে দায়ী করা হলেও এ সপ্তাহে JAMA Internal Medicine জার্নালে প্রকাশিত আরও বড় পরিসরে পরিচালিত এক গবেষণায় উচ্চ পরিমাণে সোডিয়াম গ্রহণের সাথে মৃত্যু ঝুঁকির কোনো সংযোগ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ