,

প্রোটোকল ভেঙে ওবামাকে স্বাগত মোদির

obama-1422188825আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাগত জানাতে রাষ্ট্রীয় প্রোটোকল ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার সকাল ৯টা ৪০ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন ওবামা। এ সময় ওবামাকে বহনকারী ওয়ারফোর্স ওয়ান বিমানের সিঁড়ির সামনে গিয়ে উপস্থিত হন মোদি। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে ওবামাকে জড়িয়ে ধরেন মোদি। মোদির পোশাক ছিল সাদাসিধে।

ভারতে বিদেশি রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানানোর রীতি অনুযায়ী বিমানবন্দরে যাওয়ার নিয়ম নেই প্রধানমন্ত্রীর। কিন্তু মোদি শুধু বিমানবন্দরেই যাননি, একেবারে বিমানের সিঁড়ির কাছে গিয়ে উপস্থিত হয়ে ওবামাকে জড়িয়ে ধরে স্বাগত জানান।

এদিকে ওবামাকে স্বাগত জানানোর সময় আরো একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এই প্রথম সশস্ত্র বাহিনীর কোনো নারী কর্মকর্তা বিদেশি রাষ্ট্রপ্রধানকে গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানের নেতৃত্ব দেন। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার পূজা ঠাকুর রাষ্ট্রপতি ভবনে ওবামাকে গার্ড অব অনার প্রদান করেন। ওই সময় ওবামার সম্মানে ২১ বার গান স্যালুট জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা