,

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষায়িত দল -রোবকপ

dsc00425বিরাজমান পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা রক্ষা তথা দাঙ্গা, নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোন ধরণের ধ্বংসাত্মকমূলক কর্মকান্ড রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের চৌকষ ও কর্মতৎপর পুলিশ সদস্যদের মধ্য হতে ২০ জনের সমন্বয়ে রোবকপ নামের একটি বিশেষায়িত দল গঠন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার যেকোন স্থানে যেকোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি রোধকল্পে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এ দলটি। এছাড়া সন্ত্রাস, দাঙ্গা, নৈরাজ্য ও নাশকতাকারীদের আতঙ্ক হিসেবে রোবকপ কাজ করবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশ্বাস। জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জানান যে, জেলা পুলিশ কর্তৃক নবগঠিত বিশেষায়িত দল “রোবকপ” যেকোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি রোধকল্পে সর্বদা সচেষ্ট থাকবে। এছাড়া পুলিশ সুপার অত্র জেলায় যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি রোধকল্পে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

প্রেস রিলিজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা