,

৫ ই জানুয়ারীর নির্বাচন না হলে দেশে মার্শাল ল আসতো,যেমন থাইল্যান্ডে হয়েছে- নাসিম

Nasirnagar Picture-2আমিরজাদা চৌধুরী : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ ই জানুয়ারীর নির্বাচন হয়েছিলো বলে বাংলাদেশের মানুষ গনতন্ত্র পেয়েছে। একই সময়ে থাইল্যান্ডেও নির্বাচন ঘোষনা হয়েছিলো। কিন্তু সেখানকার জনপ্রিয় নেত্রী হিলাংক সিনাত্রা নির্বাচন করতে পারেননি বলে ঐদেশে মার্শাল ল এসেছে। আর শেখ হাসিনা নির্বাচন করেছেন বলেই আমাদের দেশে মার্শাল ল আসেনি। দেশের মানুষ গনতন্ত্র পেয়েছে। তিনি  শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন শুক্রবার রাতে যাত্রাবাড়িতে বাসে বোমা মেরে সাধারণ মানুষদের ঝলসে দেয়া হয়েছে। আমি আজ সকালে তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ঘটনার শিকার যারা হয়েছেন তারা সবাই সাধারণ মানুষ। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাদের সম্পূর্ন মুখ ঝলসে দেয়া হয়েছে। তিনি তাদের অবস্থার বর্ননা দিয়ে বলেন এটা কোন দেশে আছে। কেন মানুষ পোড়ানো হবে,জ্বালিয়ে দেয়া হবে। তিনি বিরোধী জোটকে উদ্দেশ্যে করে আরো বলেন আপনারা আন্দোলন করেন। কিন্তু তার মানেতো মানুষ পুড়িয়ে মারা নয়।
DSC08720শর্তবষ উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মো. ছায়েদুল হক। স্বাগত বক্তব্য দেন নাসিরনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আহসানুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা ও দায়রা জজ মো. কাউসার।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ