,

নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, আহত-১৫

att111111111111আবু কামাল খন্দকার : উপজেলা বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে মজনু ও মোনাফ গ্রুপের মধ্যে ফের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। হামলাকারীদের দেয়া আগুনে একটি ঘর, নগদ টাকা, স্বর্ণাংলকার সহ প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষয়খতি হয়। পরে গ্রামবাসি প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রনে আনে। এ ঘটনায ১৫ জন আহত হয়। গুরুতর আহত জামাল মিয়া (২৫), কুদ্দছ মিয়া (৪০), শেফালী বেগম (২২), আরজা বেগম (৫০) কে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় গতকাল শনিবার (২৪/১) মজনু মিয়ার মা আরজা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মোনাফ মিয়ার দলের ১৫/২০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শুক্রবার (২৩/১) মজনু মিযার বাড়িতে এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জনান।
জানা যায় গত বছর ২ নভেম্বর কোরবাণী ঈদে গরুর চামড়া ব্যবসার আধিপত্য বিস্তারের জেরে গ্রামবাসী সংঘর্ষের মিমাংসা করলে তা অমান্য করে পূনরায় সংঘর্ষের প্রস্তুতি নিলে উত্তেজিত গ্রামবাসি মোনাফ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তিনটি ঘর পুড়িয়ে দেয়। এ ঘটনায়  মোনাফ গ্রুপের সুধন মিয়ার ছেলে মানিক মিয়া (৫০) নিহত হয়। এ নিয়ে  মামলা মোকদ্দমা হলে আওয়ামীলীগ নেতা এবাদুল করিম বুলবুল এর নেতৃত্বে গ্রামের সর্দর মাতব্বরদের সমন্বয়ে গত ১৯ ডিসেম্বর একটি সামাজিক মিমাংসা হয়। উক্ত সামাজিক মিমাংসার রায় মেনে এসে মোনাফ গ্রুপ এ ঘটনা ঘটায়। এ বিষয়ে মজনু মিয়া বলেন, তার সাথে আমার কোন ব্যবসা নেই, কোন বিরোধ ছিল না, সে চোর ও মাদক ব্যবসায়ী তার এসব অন্যায়ের প্রতিবাদ করাতে আমার উপর অন্যায়ভাবে বারবার হামলা করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, মোনাফ মিয়া গ্রামে চুরি, মাদকব্যবসা সহ বিভিন্ন অপরাধের হোতা। এসব বিষয় নিয়ে গত বছরের মার্ডারের জের ধরে এ হামলা অগ্নিসংযোগ হয়। ঘটনাস্থল থেকে ককটেলের মত একটি বস্তু উদ্ধার করা হয়েছে। এটি পরিক্ষা করে দেখা হচ্ছে। পরিস্থিতি এখন স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রনে রযেছে।
আজ মলয়া গানের রচয়িতা                                  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা