,

বাঞ্ছারামপুরে বালু ফেলে নদের জায়গা দখল

baluডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বালু ফেলে তিতাস নদের জায়গা দখল করার অভিযোগ উঠেছে।
বাঞ্ছারামপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার উজানচর বাজারের দক্ষিণ পাশে তিতাস নদ। নদের মধ্যে একটি পাকা ঘাট রয়েছে। ঘাটের পাশেই ৫৩২ দাগে ৪১ শতক সরকারি ও ২৭ শতক ব্যক্তিমালিকানাধীন জমি আছে। এ ব্যক্তিমালিকানাধীন জমির সঙ্গে নদের ছয় শতক জায়গা ভরাট করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ঘাটের পূর্ব পাশে নদের প্রায় ছয় শতক জায়গায় তিনদিকে বাঁশের বেড়া দিয়ে পাঁচ ফুট উঁচু করে বালু ফেলে ভরাট করা রয়েছে। স্থানীয় নুরু মিয়া বলেন, গিয়াস উদ্দিন আজ (মঙ্গলবার) সারা দিনে এই জায়গা ভরাট করেছেন।
উজানচর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, নদের জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করার কথা শুনে বেলা ১১টার দিকে তা বন্ধ করার জন্য বলা হয়। তার পরও তাঁরা জায়গা ভরাট করে ফেলেন। বিষয়টি এসিল্যান্ডকে জানানো হয়েছে।
তবে উজানচর গ্রামের ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, তাঁর পৈতৃক ১৫ হাত জায়গা নদের ভেতরে রয়েছে, সেই জমি ভরাট করা হয়েছে। এতে কেউ বাধা দেয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার বলেন, বাধা দেওয়ার পরও নদের জমি ভরাট করা হলে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

prothom-alo.com

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর