বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলতা-নবীনগর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক : চার বছরেও পাকা হয়নি ১৫ কিলোমিটার অংশ

B Baria Mapপ্রধানমন্ত্রীর ঘোষণার চার বছর পেরিয়ে গেলেও এশিয়ান হাইওয়ের সঙ্গে আখাউড়া স্থলবন্দরের বিকল্প যোগাযোগব্যবস্থা ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের ১৫ কিলোমিটার অংশ পাকা করা হয়নি। প্রায় ৭৪ কিলোমিটার এই সড়কটি বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে নবীনগর এবং বাঞ্ছারামপুর উপজেলার সড়ক যোগাযোগ সহজ হবে।
নবীনগর উপজেলার ১৮ কিলোমিটার রাস্তার মধ্যে ১৫ কিলোমিটার কাঁচা সড়ক এই আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নের প্রধান অন্তরায়। আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ-নরসিংদী হয়ে ঢাকার দূরত্ব ১৩৫ কিলোমিটার। এই সড়কটি হলে আখাউড়া থেকে রাধিকা-নবীনগর-বাঞ্ছারামপুর-আড়াইহাজার-ভুলতা হয়ে ঢাকার দূরত্ব ২৭ কিলোমিটার কমে হবে ১০৮ কিলোমিটার।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সাংসদ শাহ জিকরুল আহাম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০১০ সালের আগস্টে ব্রাহ্মণবাড়িয়ার এক জনসভায় এই সড়কটি আঞ্চলিক মহাসড়ক ঘোষণা দিয়ে তা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ অধিদপ্তর কার্যালয় সূত্র এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা থেকে এশিয়ান হাইওয়ে সড়কটি সোনারগাঁ উপজেলার বাস্তুল নামক স্থানে মদনপুর-নরসিংদী সড়কে মিলিত হয়েছে। বাস্তুল থেকে আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাট পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক পাকা রয়েছে। বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাট থেকে নবীনগর পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কও পাকা। নবীনগর সদর থেকে রাধিকা পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের বিরামপুর থেকে রাধিকা পর্যন্ত (ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কে যুক্ত) তিন কিলোমিটারও পাকা।
সরেজমিনে নবীনগরের কনিকাড়া ও শিবপুর এলাকায় দেখা গেছে, নবীনগরের আলিয়াবাদ থেকে মাটির রাস্তা শুরু হয়ে কনিকাড়া, নাড়ই গ্রাম হয়ে শিবপুরে গিয়ে মিলিত হয়েছে। ওই রাস্তার বিভিন্ন স্থানে পাশের নিচু জমি থেকে মাটি কেটে রাস্তার ওপরে স্তূপ করে রাখা হয়েছে। শিবপুর থেকে বিরামপুর পর্যন্ত রাস্তা কোথাও কাঁচা, আবার কোথাও ইট বিছানো রয়েছে। নবীনগর থেকে শিবপুর পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে দুই মাস আগে অটোরিকশা ও ইজিবাইক চলাচল শুরু হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক নির্মিত হলে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে নবীনগর এবং বাঞ্ছারামপুর উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সড়কটির ১৫ কিলোমিটার অংশ পাকা করতে দুইবার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রস্তাবনা পুনরায় মূল্যায়ন করে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিগগির সড়কটি সরেজমিনে মূল্যায়ন করার জন্য পরামর্শক নিয়োগ করা হবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে