গুগলই সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারনেট দুনিয়া আসলেই বিশাল। আর এই বিশাল জগতের খানিকটাও যদি কার্যকরভাবে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে পরিচিত হতে হবে সার্চ ইঞ্জিনের সঙ্গে। গুগল ডট কম (Google.com) লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য পছন্দের সার্চ ইঞ্জিনে পরিণত হয়েছে। গুগল ছাড়াও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে তবে বর্তমানে গুগলই সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
আজকাল মানুষ কিছু না জানলে চুপ করে বসে থাকেনা বরং গুগল করে এক মিনিটেই জেনে নেয় যেকোনো তথ্য। গুগলের এই জনপ্রিয়তার কারণ হচ্ছে তারা ইন্টারনেট অনুসন্ধানকে সর্বদা নতুন আঙ্গিকে উন্নয়নের পক্ষে কাজ করে থাকে। তাইতো এখন কিছু না জানলে অনেককেই বলতে দেখা যায় জাস্ট গুগল ইট!
নীচে গুগলের প্রস্তাবিত কিছু ফিচার দেয়া হল যা আমাদের অনুসন্ধানকে আরও সহজ করে তোলেঃ
news.google.com সাম্প্রতিক সকল ঘটনা জানতে চাচ্ছেন? সংবাদপত্রের কথা ভুলে যান বরং ইন্টারনেট ব্যবহার করে শুধুমাত্র এক মিনিটেই পুরো বিশ্বের খবর পাবেন নিউজ ডট গুগল ডট কমে।
images.google.com এটিই হচ্ছে বিশ্বের সেরা ইমেজ সার্চ ইঞ্জিন। চলুন এখনই একটা ছবি খোঁজার চেষ্টা করুন।
google.com/shopping কোন কিছু ক্রয় করতে চাচ্ছেন? তাহলে গুগল শপিং হচ্ছে সহজ সমাধান। কেনাকাটা, অনলাইন মূল্য তুলনা, পণ্যের মান নির্ধারণ সবই করতে পারবেন গুগল শপিং ব্যবহার করে।
google.com/finance স্টক মার্কেটের অবস্থা জানতে চাচ্ছেন? তবে এই ওয়েবসাইটে যেতে পারেন যেখানে স্টক মার্কেটের যাবতীয় তথ্যের একটি সংক্ষিপ্ত বিবরণ পাবেন।
maps.google.com যেকোনো স্থানের মানচিত্র বা উপগ্রহের ছবি যারা খুঁজছেন তাদের জন্য এই সাইটটি অনেক কার্যকরী।
video.google.com গুগলের রয়েছে নিজস্ব ভিডিও সার্চ ইঞ্জিন, ফলে শিক্ষামূলক থেকে শুরু করে প্রয়োজনীয় যেকোনো ভিডিও খুঁজে পাওয়া যাবে এই সাইটে।
youtube.com বেশ কিছু বছর আগেই গুগল বর্তমানের ইন্টারনেট প্রিমিয়ার ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব কিনে নিয়েছে। যেকোনো ধরণের ভিডিও খুঁজতে ইউটিউব বর্তমানে একটি জনপ্রিয় সাইট।
scholar.google.com এটি হচ্ছে আরেকটি প্রকল্প যা নিয়ে বর্তমানে গুগল কাজ করছে এবং যেকোনো ধরণের স্কলারি পেপার অনুসন্ধানকে আরও দক্ষভাবে পরিচালনা করাই এই সাইটের কাজ।
books.google.com এটিই হচ্ছে সাহিত্যের সাগরে লাফ দেয়ার একটি দুর্দান্ত উপায়। অনলাইন বই পড়া, বই কেনা থেকে শুরু করে যেকোন ধরণের বই এই সাইটে খুঁজে পাওয়া যাবে।











