,

সন্ত্রাসী বোমাবাজদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চাই না : হানিফ

image_179016.mahbub-ul alam hanifডেস্ক রির্পোট : এ সরকার কোনো সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না। বিএনপি চেয়ারপারস অফিসে বসে সারাদেশের মানুষকে জিম্মি করে রাখছে কিন্তু গুটি কয়েক সন্ত্রাসীরা সারা দেশের মানুষকে জিম্মি করে রাখতে পারে না।’

শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা পরিষদে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আত্মকর্মসংস্থানের জন্য নারীদের মধ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণকালে সাংবাদিকদের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি
এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসী বোমাবাজদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চাই না, তাদের আইনের আওতায় এনে বিচার করে এটাকে দমন করতে চাই। যারা মানুষ পুড়িয়ে হত্যা করছে ওইসব বোমাবাজদের সঙ্গে সংলাপে বসলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। ভবিষ্যতে দেখা যাবে যেকোনো রাজনৈতিক দলই তাদের দাবি আদায়ে মানুষকে জিম্মি করে, মানুষকে পুড়িয়ে হত্যা ও বোমাবাজি করবে। আমরা কখনই এই ধরনের খারাপ নজির সৃষ্টি করতে চাই না।’
এ সময় হানিফ আরো বলেন, ‘অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে বেগম খালেদা জিয়া এমনিতেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে নিজের কর্মকাণ্ডের কারণেই তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি রাজনীতি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বেন।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নাশকতাকারীদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এখন এদের অর্থদাতা, হুকুমদাতা কারা সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চলে এসেছে। বাকিদের গ্রেপ্তার করা হলেই সামান্য যে নাশকতাগুলো হচ্ছে সেগুলোও বন্ধ হয়ে যাবে।’
পরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব-উল-আলম হানিফ।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম নুরজাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজ উপস্থিত ছিলেন।
মাহবুব-উল আলম হানিফ এ সময় বলেন, ‘অসহায় গরীব দুস্থ এবং বিধবা নারীদের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে প্রথম বয়স্ক ও বিধবা ভাতা চালু করেন, যেন তারা সেই ভাতা দিয়ে নিজের জন্য কিছু করতে পারে।’
নারীরা আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নারী বৈষম্যকে দূর করতে এ সরকার নারীদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করেছেন। যার ফলশ্রুতিতে বর্তমানে নারীরা এখন ডিসি, এসপি ও সচিবসহ সবখানেই বিচরণ রয়েছে।’
অনুষ্ঠান শেষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতীয় মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ৬০ জন নারীর মধ্যে প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ