,

মঙ্গল পর্যবেক্ষণে সাহায্য করবে মাইক্রোসফটের হলোলেন্স

jplonsightআন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট হলোলেন্স যে শুধু গেমার এবং ডেভেলপারদের কাজে আসবে তা কিন্তু নয়। নাসা এই হলোলেন্স ব্যবহার করে মঙ্গলের পৃষ্ঠ পর্যবেক্ষণের পরিকল্পনা করছেন।

হলোলেন্সের ধারণাটা অনেকটাই সায়েন্স ফিকশনের মতো। হলোলেন্সের সাথে থাকা সফটওয়্যার অনসাইট ব্যবহার করে মঙ্গল পর্যবেক্ষণে একে কাজে লাগাতে চান নাসার গবেষকেরা। মাইক্রোসফট এবং নাসার গবেষকেরা একত্রে এই সফটওয়্যার তৈরি করেন।

এই হেডসেট পরিহিত অবস্থায় গবেষকেরা মঙ্গলের একটি হলোগ্রাফিক সিমুলেশন দেখতে পাবেন। এই সিমুলেশন তৈরি হবে নাসার কিউরিওসিটি রোভারের ধারণ করা তথ্য থেকে। একই সময়ে অনেকে এই সফটওয়্যার ব্যবহার করলে তারা নিজেদের মাঝে এবং কিউরিওসিটি রোভারের সাথে যোগাযোগ করতে পারবেন। এমনকি মঙ্গলের পৃষ্ঠেও এটা সেটা নাড়াচাড়া করতে পারবেন। নিজেদের অফিসে বসেই মঙ্গলের পৃষ্ঠে ঘুরে বেড়ানোর অনুভূতি পাবেন তারা। এর মাধ্যমে মঙ্গলকে সম্পূর্ণ ভিন্নভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এই সফটওয়্যার ব্যবহারকারীর অঙ্গভঙ্গির ওপর ভিত্তি করে পরিচালিত হবে। নিজেদের কম্পিউটার ব্যবহার না করেই কিউরিওসিটিতে থাকা বিভিন্ন যন্ত্রপাতি নিজের ইচ্ছেমত পরিচালিত করা যাবে। এই গ্রীষ্মেই অনসাইট টেস্ট করা শুরু হবে এবং জুলাই এর মাঝে মঙ্গলের রোভার নিয়ন্ত্রণ করা শুরু করা যাবে বলে আশা করছে নাসা। ভবিষ্যতের অন্যান্য মঙ্গল সংক্রান্ত মিশনেও এই সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ