,

২ টি উপায়ে ত্বকের মেছতার দাগ দূর করুন

brown-spots-on-faceআমাদের দেহে মুখের ত্বকে সবচেয়ে বেশি ময়লা জমে থাকে। কারণ প্রতিদিনই কোন না কোন কাজে আমাদের বের হতে হয়। কাজকর্মের চাপ, কম ঘুম, পর্যাপ্ত পানি না খাওয়া, বাইরের ধুলাবালি, সূর্যের আলো সব মিলিয়ে ত্বকে দেখা দেয় নানা ধরণের সমস্যা। এর মধ্যে অন্যতম হল ব্রণ ও রোদের পোড়া দাগ। তবে শুধু ব্রণের দাগই নয়, চেহারায় অনেক সময় দেখা দেয় খয়েরি দাগ যাকে আমরা মেছতা বলে থাকি। তাছাড়া দুশ্চিন্তা, ভিটামিনের অভাব, প্রেগনেন্সির সময়ও ত্বকে এমন খয়েরি দাগ এর দেখা দেয়। আর এই দাগ দূর করতেই জেনে রাখুন কিছু সহজ উপায়।
ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েলে আছে ত্বকের খয়েরি দাগ দূর করারা ক্ষমতা। শুধু ক্যাস্টর অয়েলই নয় দাগ দূর করতে আপনি ব্যবহার করতে পারেন নারকেল তেল, অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল।

১। একটি কটন বলে ক্যাস্টর অয়েল নিয়ে আক্রান্ত জায়গায় লাগিয়ে নিন।

২। ৫ মিনিটের মতো হালকা হাতে ম্যাসেজ করুন।

৩। তারপর ঘন্টা খানেক রেখে মুখ ধুয়ে ফেলুন।

৪। প্রতিদিন সকালে ও রাতে এইভাবে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল আপনার ত্বকের দাগও দূর হবে এবং ত্বক টানটান হবে।
লেবুর রস

লেবুতে আছে ত্বক ব্লিচিং করার উপাদান। যা প্রতিদিন ব্যবহারে ফলে ত্বকের যেকোন দাগ দূর হয়।
১। ত্বকে খয়েরি দাগে আক্রান্ত জায়গায় লেবুর রস দিয়ে দিন। ৩০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে প্রতিদিন ব্যবহার করুন। জাহদের ত্বক খুব সেনসেটিভ তারা সরাসরি লেবু ব্যবহার না করে সাথে মধু ও গোলাপ জল মিশিয়ে দিতে পারেন।

২। লেবুর রসের সাথে পরিমাণ মতো চিনি নিয়ে পেস্ট তৈরি করে তা ত্বকে না মিলে যাওয়া পর্যন্ত ঘষুন। বিশেষ করে ত্বকের যেখানে খয়েরি আছে সেখানে বেশি করে ম্যাসেজ করুন। তারপর ১০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। দিনে ২ বার এই কাজটি করুন সাথে চাইলে অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন

তথ্য সূত্রঃ top10homeremedies.com, How To Get Rid Of Brown Spots On Skin,হতে অনুপ্রানিত

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ