,

আইএস জঙ্গির খোঁজে অভিযান বাংলাদেশে

th

অন্তত ৩৬০ জন আইএস জঙ্গি ঢুকেছে বলে খবর পাওয়ার পরে বাংলাদেশের গোয়েন্দা ও র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) এখন দেশজুড়ে অভিযানে নেমেছে। রবিবার

রাতেই ঢাকার যাত্রাবাড়ি ও খিলখেত থেকে সন্দেহভাজন চার আইএস জঙ্গিকে গ্রেফতারের খবর দিয়েছে পুলিশ। তাদের মধ্যে বাংলাদেশে জঙ্গিদের সমন্বয়ের দায়িত্বে থাকা সাখায়াতুল কবিরও রয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তানে আইএসআইএস জঙ্গিদের শিবিরে প্রশিক্ষণ নিয়ে সে বাংলাদেশে ঢুকে সদস্য সংগ্রহের কাজ শুরু করেছিল বলে পুলিশ জানিয়েছে। চার জঙ্গির কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র ছাড়া প্রচারের প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েকটি কমপিউটার, প্রচুর সিডি এবং ইস্তাহারও উদ্ধার হয়েছে।

আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে খবর এসেছে, টুঙ্গির তুরাগ নদীর তীরে ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমার সুযোগেই পাকিস্তান হয়ে আইএস জঙ্গিরা বাংলাদেশে ঢুকেছে। গোয়েন্দাদের দাবি, নাশকতা ছাড়া দেশের শীর্ষ কয়েক জন রাজনৈতিক নেতাকে খুনের লক্ষ্যও রয়েছে জঙ্গিদের। আইএস-এর লক্ষ্য পাকিস্তান, ভারত ও বাংলাদেশ জুড়ে ‘ইসলামিক খেলাফত’ প্রতিষ্ঠা। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতেও অন্তত ৬৫০ জন আইএস জঙ্গি ঢুকেছে বলে গোয়েন্দা-তথ্যে জানানো হয়েছে। ভারতকেও সেই তথ্য জানানো হয়েছে। ধৃত জঙ্গিরা জানিয়েছে, এখান থেকে সদস্য সংগ্রহ করে পাকিস্তান হয়ে সিরিয়া ও ইরাকে ঢুকে লড়াই করাও ছিল তাদের লক্ষ্য। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের আশ্রয় ও অর্থ জোগানের জন্যও কয়েক জনকে আটক করা হয়েছে।

দু’দফায় ইজতেমার সময়ে আইএস জঙ্গিরা ঢুকতে পারে বলে আগে থেকেই সতর্কবার্তা পেয়েছিল গোয়েন্দা বিভাগ। এ জন্য এ বার বাড়তি নজরদারির ব্যবস্থা ছিল। কিন্তু তার মধ্যেই অন্তত ৩৬০ জন জঙ্গি ঢুকে পড়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। তার পরই অভিযান শুরু হয়েছে। ধৃত ৪ জঙ্গিকে জেরা করে আরও তথ্য আদায়ের চেষ্টা চালানো হয়েছে।

-আনন্দ বাজার

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ