,

কাফন পরে রাস্তায় শিল্পীরা

kafon২০ জানুয়ারি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন ঘোষণা দিয়েছিলো হিন্দি আর উর্দু ছবি বাংলাদেশে প্রবেশ করলে কাফনের কাপড় পরে তারা রাস্তায় নামবেন। যেমন কথা তেমন কাজ। ২১ জানুয়ারি দুপুরে বিএফডিসি থেকে কাফনেড় কাপড় পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবে এসে মিলিত হন শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রের কলাকুশলীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, প্রয়োজনে জীবন দেবেন কিন্তু হিন্দি আর উর্দু ভাষার চলচ্চিত্র বাংলাদেশে প্রচার করতে দেবেন না।

এদিকে শুক্রবার দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশে হিন্দি ও উর্দু ছবির দুয়ার খুলতে যাচ্ছে। আর এ কারণেই গত কয়েকদিন ধরে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও তারকারা। এরই অংশ হিসেবে কাফনের কাপড় পরে প্রতিবাদ করেন তারা।

এতে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি শাকিব, সাধারণ সম্পাদক মিশা সওদাগর, আহমেদ শরীফ, অমিত হাসান, ওমর সানী, রুবেল, পরীমনি, অমৃতা, সহ আরো অনেকেই।

উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারি মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভারতীয় ১২টি চলচ্চিত্র আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। এর মধ্যে হিন্দি নয়টি ও বাংলা চলচ্চিত্র ছিল তিনটি। তবে হিন্দি কোনও চলচ্চিত্র মুক্তি না পেলেও ২০১১ সালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে দেখানো হয়েছিল ভারতীয় বাংলা ছবি ‘জোর’, ‘বদলা ও ‘সংগ্রাম’। তখন থেকেই চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে আসছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ