,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিকের সহধর্মীনিকে চেক হস্তান্তর

B Baria Mapব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত সদস্য সাংবাদিক নজরুল ইসলাম সাইফুলের পরিবারকে প্রেসক্লাবের কল্যাণ তহবিল থেকে অর্থ প্রদান করা হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ অর্থ প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের কল্যাণ তহবিলের আহবায়ক অধ্যাপক এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবির, বিশিষ্ট সমাজ সেবক লায়ন ফিরোজুর রহমান ওলিও, নাগরিক কমিটির সভাপতি ডাঃ বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। পরে প্রধান অতিথি মরহুম নজরুল ইসলাম সাইফুলের সহধর্মীনি তানজিনা আক্তারের হাতে প্রেসক্লাব কল্যাণ তহবিলের ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা