,

কসবায় ক্রিকেট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্র নিহত

imagesশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাজীপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র মাইন উদ্দিন (১৫) নিহত হয়।
গত মঙ্গলবার (২০জানুয়ারি) বিকেলে খিদিরপুর গ্রামে আবদুল হাইয়ের ছেলে মাইন উদ্দিন এবং আলী আহাম্মদের ছেলে আলাল মিয়া ক্রিকেট খেলার সময় উভয়ের মাঝে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে আলাল মিয়া ক্ষিপ্ত হয়ে মাইন উদ্দিনকে কানের পাশে ঘুষি মারলে ঘটনাস্থলেই সে মারা যায়। 
এ ব্যাপারে কসবা থানায় ৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মাইন উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার উপ-পরিদর্শক মো. মোরশেদ আলম জানান, ক্রিকেট খেলার সময় মাইন উদ্দিন নিহত হওয়ায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ