লালবাগে বাসায় ককটেল বিস্ফোরণে শিশুসহ আহত ৪
ডেস্ক রির্পোট : রাজধানীর লালবাগে একটি বাসায় ককটেল বিস্ফোরণে দুই শিশুসহ চারজন আহত হয়েছে।
বুধবার দুপুরে লালবাগের ঢাকেশ্বরী এলাকার ৩১ নং বাসায় এঘটনা ঘটে। আহতরা হলেন- হ্যাপি (১৪), রিপন (০৬), বাপ্পী (২০) ও রিপনের মা ঝুমুর (২২)।
আহতদের মাঝে একজনের হাত উড়ে গেছে বলে জানা গেছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।











