,

রেলওয়েতে যোগ হচ্ছে ১২০ টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ

rail_1ডেস্ক রির্পোট : ভারতের অর্থায়নে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের রাইটস লিমিটেডের মধ্যে প্রায় ৮০ মিলিয়ন ডলারের চুক্তি সই।

বুধবার দুপুরে রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের সরবরাহকারী প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, চুক্তি অনুযায়ী ভারতের অর্থায়নে আড়াই বছর মেয়াদী এ প্রকল্প ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে, নির্ধারিত সময়ের আগেই কোচ সরবরাহ হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রেলমন্ত্রী জানান, কোচগুলো কিনতে ব্যয় হবে নয়শ’ ৭৫ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২৭৫ কোটি ৪৯ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে রেলপথে কোচগুলো যোগ হলে রেল কর্তৃপক্ষ আরও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে সক্ষম হবে।

জানা গেছে, স্টেইনলেস স্টিল বডি ও অত্যাধুনিক বগির কোচগুলো ভারতের পাঞ্জাব প্রদেশের রেলওয়ে কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে তৈরি করা হবে। আর চেন্নাইয়ের ইন্টারভাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) ও ভারত আর্থ মোভার্স লিমিটেড (বিইএমএল) থেকে রেলওয়ের ব্রডগেজ কোচগুলো তৈরি করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ