,

নারীদের সমান মজুরি দিতে বললেন ওবামা

7fafef294d6c96accb59c82bfa458001-Obamaআন্তর্জাতিক ডেস্ক :নারীদের সমান মজুরি নিশ্চিত করতে একটি আইন পাস করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব ইউনিয়ন ভাষণে এ আহ্বান জানান ওবামা।

হিমশিম খাওয়া পরিবারগুলোর আয় বাড়াতে নারীদের সমান মজুরি নিশ্চিত করার পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

ওবামা বলেন, একই কাজের জন্য নারীরাও যাতে পুরুষের সমান মজুরি পান, তা নিশ্চিত করতে কংগ্রেসের একটি আইন পাস করা উচিত। 

নারীদের সমান মজুরি নিশ্চিত করার প্রস্তাবটি ওবামার ‘মধ্যবিত্ত-শ্রেণির অর্থনীতি’ শীর্ষক উদ্যোগের অংশ। এই পরিকল্পনার লক্ষ্য পারিবারিক আয় বাড়ানো এবং লাখো মার্কিনিকে দারিদ্র্যের প্রান্তসীমা থেকে বের করে আনা। 

কর্মজীবী পরিবারের জীবনযাত্রার খরচের চাপ কমানো, ভালো মজুরি, শিশুসেবায় সহযোগিতা এবং অসুস্থতা ও মাতৃত্বকালীন সবেতন ছুটি প্রভৃতি নিয়ে পরিকল্পনাগুলো সমর্থন করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ