,

পিঁপড়ার চলার কৌশল দেখে যানজট নিরসন?

f8a917f149c87187fed11ad25661215a-5আন্তর্জাতিক ডেস্ক : পিঁপড়া যে কৌশলে দল বেঁধে হেঁটে চলে, তা অনুসরণ করে আমরা সবাই যদি গাড়ি চালাই—যানজট অনেক কমে যাবে। ভারতের একদল বিজ্ঞানী এমনটাই দাবি করছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে (এনপিআর) এ খবর প্রচারিত হয়েছে।

.ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক অপূর্ব নাগর বলেন, পিঁপড়াদের চলাচলে জট না লাগার তিনটি কারণ রয়েছে। প্রথমত, তারা অহংকার দেখানোর লক্ষ্যে অন্যদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে না। দ্বিতীয়ত, ছোটখাটো সংঘর্ষ হলে তারা সেগুলো উপেক্ষা করে এবং জটলা না পাকিয়ে হাঁটা অব্যাহত রাখে। আর তৃতীয়ত, চলার পথে নিজেদের সংখ্যা বেশি হলে পিঁপড়ারা শৃঙ্খলা অনুসরণের প্রতি বেশি মনোযোগী হয়। তারা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি সরলরেখায় দ্রুত চলতে শুরু করে এবং নিরবচ্ছিন্ন গতি বজায় রাখে। অপ্রত্যাশিত পরিস্থিতিতে আচমকা লাফ দিয়ে রাস্তা পার হওয়ার জন্যও তারা প্রস্তুত থাকে।
এসব কৌশল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পান, পিঁপড়ার দলের এগিয়ে চলার ধরনের সঙ্গে মানুষচালিত মোটরগাড়ির চেয়ে কম্পিউটারচালিত গাড়ির চলার মিল বেশি। একটি গাণিতিক সূত্রেরÜ(ফর্মুলা) মাধ্যমে প্রাণীটির দলবদ্ধ চলাচলের কৌশল ব্যাখ্যা করতে পারবেন বলে আশাবাদী অপূর্ব নাগর। এতে রাস্তায় চলাচলের ইতিবাচক কৌশল অবলম্বনের ব্যাপারে মানুষ উপকৃত হতে পারে।
পিঁপড়ার চলাচল বিশ্লেষণ করে অপূর্ব ইতিমধ্যেই একটি নমুনা বা মডেল তৈরি করেছেন। তবে এটি মানুষের জন্য কতটা কাজে লাগবে তা অস্পষ্ট। কারণ মোটরগাড়িগুলো পিঁপড়ার মতো একে অপরকে অনুসরণ করে দীর্ঘ যাত্রায় যাওয়ার জন্য ঠিক উপযোগী নয়। এ ব্যাপারে একটি গবেষণা প্রতিবেদন ফিজিক্যাল রিভিউ ই সাময়িকীতে প্রকাশিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ