,

কসবায় গাঁজা বিক্রির দায়ে ছয় মাসের কারাদন্ড

Court---শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার রাতে গাঁজা বিক্রির দায়ে হানিফ মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। সাজাপ্রাপ্তকে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্ত হানিফ মিয়া কসবা পৌর শহরের খারপাড়া গ্রামের আক্কেল আলীর পুত্র। ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে; গত সোমবার রাতে হানিফ মিয়া কসবা পুরাতন বাজারে ফেরী করে গাঁজা বিক্রি করছেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার বাসভবনে নিয়ে যায়।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে হানিফ মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
নির্বাহী অফিসার বলেন; ভ্রাম্যমান আদালতের কাছে অপরাধ স্বীকার করায় মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ