,

সংকট উত্তরণের চাবি দুই নেত্রীর হাতেই: টিআইবি

TIB_0ডেস্ক রির্পোট : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, সংকট উত্তরণের চাবিকাঠি দুই নেত্রীর হাতেই রয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য তাঁদের মধ্যে সমঝোতা হওয়া অত্যন্ত জরুরি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি এ কথা বলেছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা, বল প্রয়োগের ‘অসুস্থ প্রতিযোগিতা’, সাধারণ নাগরিকের মৌলিক অধিকার হরণসহ নানা কারণে যেভাবে দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ঝুঁকি বাড়ছে, তাতে টিআইবি উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে টিআইবি শান্তিপূর্ণ উপায়ে সমঝোতার পথ অনুসন্ধানের আহ্বান জানায়।

ইফতেখারুজ্জামান বলেন, গণতন্ত্রের নামে দেশের প্রধান দুই রাজনৈতিক দল শক্তি প্রদর্শন ও বল প্রয়োগের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ায় শিশু, নারী ও তরুণসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার নিষ্ঠুরভাবে খর্ব হচ্ছে। জনগণের স্বাভাবিক জীবনযাপন থেকে শুরু করে স্বাভাবিক মৃত্যুর অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জবাবদিহি ও আইনের শাসনের মৌলিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও পেশাদারি ভূলুণ্ঠিত হচ্ছে, যা দেশের গণতন্ত্র ও সুশাসনের সম্ভাবনার জন্য চরম ঝুঁকিপূর্ণ।

ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় দুই নেত্রীর মধ্যে পারস্পরিক সমঝোতা অর্জন অত্যন্ত জরুরি। সংকট থেকে উত্তরণের চাবিকাঠি দুই নেত্রীর হাতেই রয়েছে।

priyo.com

priyo.com#sthash.yQJJiJJp.dpuf

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা