,

গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা প্রচারণায় বিএনপির নিন্দা

BNP Logo mainডেস্ক রির্পোট : বিএনপির চেয়ারপার্সন, ২০ দলীয় জোট নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত চলমান ভোটার বিহীন অবৈধ সরকার পতনের আন্দোলন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী নির্বিচারে দমন পিড়ন ও গ্রেফতার করা হচ্ছে বিরোধী দলীয় নেতা কর্মীদের। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিনা কারনে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে। ঘরে ঘরে তল্লাশীর নামে পুলিশী হয়রানী ও অত্যাচার চলছে প্রতিদিনই। কিন্তু গত কয়দিন যাবৎ বিষ্ময়ের সাথে আমরা স্থানীয় কিছু পত্রিকায় দেখতে পাচ্ছি এডঃ শফিকুল ইসলাম, সভাপতি পৌর বিএনপি ও সাবেক পিপি, এডঃ গোলাম সারওয়ার খোকন, সহ সভাপতি জেলা বিএনপি ও বিজ্ঞ আইনজীবী জেলা বার, এডঃ আনিছুর রহমান মঞ্জু (সাবেক ভিপি), সিনিয়র যুগ্ম সম্পাদক জেলা বিএনপি ও বিজ্ঞ আইনজীবী জেলা বার, এডঃ সামছুজ্জামান চৌধুরী কানন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জেলা বিএনপি ও বিজ্ঞ আইনজীবী জেলা বার সহ গ্রেফতারকৃত সকলেই স্ব স্ব কর্মক্ষেত্রে সম্মানজনক ভাবে প্রতিষ্ঠিত ও সমাজে ভদ্র, স্বজ্জ্বন হিসেবে পরিচিত নেতৃবৃন্দকে রাজনৈতিক প্রতি হিংসা ও হয়রানীমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে। এ সকল নেতৃবৃন্দকে পারিবারিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা ও মান সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু স্থানীয় পত্রিকায় মান হানিকর অপবাদমূলক ও সম্মানজনক ভাবে চিহ্নিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে যেমন- বোমাবাজ, চাঁদাবাজ, অস্ত্রের যোগানদাতা ইত্যাদি।
এক যুক্ত বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির ষড়যন্ত্র মূলক ও সম্মান হানিকর সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Press Release

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা