,

শ্রমিকদের প্রশিক্ষণ দিতে ঢাকায় আসছে সৌদি প্রতিনিধি দল

59936_riyডেস্ক রির্পোট : সৌদি আরবের রাজধানী রিয়াদের শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে যারা সৌদি আরবে যাবেন, তারা যাতে দেশটির পরিবেশ-পরিস্থিতির সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন, সে জন্য ঢাকায় অচিরেই একটি ওরিয়েন্টশন কর্মসূচিও চালু করবেন তারা। সৌদি আরব সফররত বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সৌদি আরবের সমপদস্থ মন্ত্রী আদেল ফাকিহর সঙ্গে বৈঠক করেছেন। শ্রম বিষয়ক নানা ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারে উভয়ের মধ্যে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহিদুল ইসলামও ওই বৈঠকে অংশ নেন। মোশাররফ হোসেন জানান, এ ধরনের ওরিয়েন্টশন কর্মসূচি সৌদি আরবে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে বাংলাদেশীদের সহজেই মানিয়ে নিতে সাহায্য করবে এবং নিয়োগকর্তা ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তি উভয়েই সন্তুষ্ট থাকবেন। দেশ দুটির মানবসম্পদ উন্নয়ন, শ্রমিক প্রশিক্ষণ, বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক নিয়োগ এবং শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে বর্ণনা করেন মোশাররফ হোসেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ