বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাবল ব্যবসায়ীর ফাইভার লাইনের তার চুরি, গ্রাহকদের ভোগান্তি

dish lineপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ক্যাবল ব্যবসায়ীর ফাইভার লাইনের তার কেটে ও তার চুরি করে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। লাইন কাটা ও তার চুরি করে নিয়ে যাওয়ায় আড়াইসিধা গ্রামের অধিকাংশ গ্রাহক ভোগান্তিতে পড়েছে। এতে করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। এই ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আশুগঞ্জের আড়াইসিধা গ্রামে সরকার নিধারিত নিয়ম কানুন মেনে আল মামুন ন্যাশনাল ক্যাবল টিভি নামে একটি ক্যাবল ব্যবসা পরিচালনা করছে। এমতাবস্থায় একই এলাকার নাজমুল, সাগর সহ কয়েকজন আশুগঞ্জ তাপবিদ্যুৎ কলোনি থেকে একটি ফিড এনে অবৈধ ভাবে ন্যাশনাল ক্যাবল টিভি নেটওয়ার্কের এলাকায় জোর করে প্রবেশ করায়। এনিয়ে আদালতে মামলা প্রক্রিয়াধীন আছে। গত শনিবার গভীর রাতে সাগর, নাজমুল, হুমায়ুন ও ফারুক সহ কয়েকজন মিলে রাতের অন্ধকারে ন্যাশনাল ক্যাবল টিভি নেটওয়ার্কের প্রায় ৩০টি যায়গায় ফাইভার তার, ফাইভার ট্রান্সমিটার, আরজি-৬ তার সহ সার্ভিস লাইনের তার কেটে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে। এতে করে আড়াইসিধা এলাকার গ্রাহকরা চরম দূর্ভোগে পড়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী আল মামুন জানান, আমার ব্যসায়ের সুনাম নষ্ট করার জন্য ও আমার ব্যবসায়ের সার্ভিসের প্রতি হিংসার বসবর্তি হয়ে সাগর, নাজমুল সহ কয়েকজন মিলে রাতের আধারে আমার প্রায় ৩০টি যায়গায় তার কেটে চুরি করে নিয়ে গিয়েছে তারা।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সেলিম মিয়া জানান, আমরা অভিযোগটি পেয়েছি। এব্যপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনাননুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা