,

তিস্তার পানি বন্টন নিয়ে বরফ গলতে শুরু করেছে-ওবায়দুল কাদের

Brahmanbaria Pic 01মোঃ বাহারুল ইসলাম মোল্লা : সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হবে। তিনি  রবিবার বিকেলে ভারতের ত্রিপুরা রাজ্যের সড়ক ও বিদ্যুত মন্ত্রীর সাথে এক সভা শেষে আখাউড়া স্থলবন্দরের নো-ম্যান্সল্যান্ডে সাংবাদিকদের একথা বলেন।
সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেন, এই সড়ককে চার লেনে উন্নীত করতে খরচ হবে ১ হাজার ৬শ ৮ কোটি টাকা। যার মধ্যে জমি অধিগ্রহণ বাবদ ৩৫ কোটি টাকা  দেবে বাংলাদেশ, বাকি ১ হাজার ৫শ ৭৩ কোটি টাকা ভারত সরকার দেয়ার কথা রয়েছে। তিনি জানান, সড়কের চার লেনে উন্নীতকরন কাজ করতে সময় লাগবে তিন বছর। আনুষ্ঠানিকতার প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে। তিনি বলেন, এই সড়ক চার লেনে উন্নীত করা হলে এই অঞ্চলের অর্থনৈতিক  উন্নয়ন বেগমান হবে।
সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি সাংবাদিকদের জানান, ভারত সরকারের সাথে আমাদের চমৎকার সম্পর্ক বিরাজমান। ফলে তিস্তার পানি বন্টন নিয়ে বরফ গলতে শুরু করেছে। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বিষয়ে এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। সামনের ২১ ফেব্রুয়ারী তিনি বাংলাদেশ সফরে আসবেন এবং শহীদ মিনারে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাছাড়া ৭৪ সালের সীমান্ত চুক্তি বাস্তবায়ন অনেক দূর এগিয়ে গেছে। ঢাকা-সিমলা-গোহাটি বাস সার্ভিস চালুর সকল প্রক্রিয়া শেষ হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ২য় বর্ডার হাটও দ্রুতই চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় ত্রিপুরার সড়ক ও বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেন, সড়ক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই অঞ্চলের বানিজ্য, সংস্কৃতিসহ নানা বিষয়ে অগ্রগতি হবে। তাছাড়া বাংলাদেশের মন্ত্রী নিজে এই সড়ক পরিদর্শনে আসায় খুশী হয়েছি।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পংকজ শরন বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার দাবিটি দীর্ঘ দিনের। সড়ক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো বেগবান হবে। বানিজ্যও বাড়বে। এতে দুই দেশই উপকৃত হবে।
এর আগে মন্ত্রী দুপুর সোয়া ১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ভারতীয় হাই কমিশনার পংকজ শরনকে সাথে নিয়ে আখাউড়ার সাতপাড়া হেলিপ্যাড মাঠে নামেন। সেখানে তাকে স্বাগত জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
সেখান থেকে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী আগরতলায়  চলে যান এবং ত্রিপুরার সড়ক পরিবহন মন্ত্রী মানিক দেসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বিকেলে আগরতলা থেকে ফিরে এসে আশুগঞ্জ-আখাউড়া সড়কের সদর উপজেলার চিনাইর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি  আখাউড়া স্থল বন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন।
  এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, ১২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, আখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিকেলে হেলিকপ্টারে করেই তিনি ঢাকার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা