,

তিন খানকে ‘অপছন্দ’ বিপাশার

102388_bipasha2বিনোদন প্রতিবেদক :যেকোনো বলিউড সুন্দরীকে যদি প্রশ্ন করা হয় তিনি কার সাথে অভিনয় করতে চান? চোখ বন্ধ করে উত্তর আসবে শাহরুখ খান, সালমান খান, নয়তো আমির খান।
 সত্যি কথা বলতে বলিউডের এই তিনখানের সাথে সিনেমা করাটা যেকোনো অভিনেত্রীর কাছে একদিকে যেমন স্বপ্ন, অন্যদিকে তেমন সাফল্যের সিঁড়িও। কিন্তু তা বলে কি ব্যতিক্রম নেই?
 আছে। আর তিনি হলেন বঙ্গললনা বিপাশা। বলিউডে তিনি পা রেখেছেন ১৫ বছর হয়ে গেল। কিন্তু এখনো কোনো খানের সাথেই জুটি বাঁধেননি তিনি। আর তাতে তার কোনো আক্ষেপও নেই বলে জানিয়েছেন এই সুন্দরী।
 
এই শুক্রবার তার নতুন ছবি ‘অ্যালোন’মুক্তি পেয়েছে।
 
এই প্রসঙ্গে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘এই ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা তিন খানের সাথে ছবি করেও আজ অন্ধকারে। তাহলে বড় ব্যানারের ছবিতে অভিনয় করে কি লাভ হয়েছে তাদের? তাছাড়া মনে আছে ২০০১ সালে আমার প্রথম ছবি ‘আজনাবি’ যখন রিলিজ করেছিল তখন তার সাথে আমির খানের সিনেমা ‘লাগান’ও মুক্তি পেয়েছিল।
 
খুব প্রশংসাও পেয়েছিল ছবিটি। তবে শুধু এটাই বলব ‘লাগান’- এর অভিনেত্রী গ্রেসি সিং আজ হারিয়ে গেছে কিন্তু আমি এখনো আছি।
 
বিপাশা আরো জানান, ‘তিনি একটি কমেডি ছবিতে অভিনয় করতে চান। কারণ দর্শকরা এখনো তাকে এই অবতারে দেখেননি। তবে গতানুগতিক সেই পুরনো কমেডি নয়। তিনি নতুন কিছু করতে চান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা