,

ঢাবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত

dabi-chatraleague_205626ডেস্ক রির্পোট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টায় ছাত্রলীগের কবি জসীম উদ্দিন হল ও জিয়াউর রহমান হল শাখার নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক ছাত্রীকে নিয়ে কটূক্তির জের ধরে কথাকাটির একপর্যায়ে ছাত্রলীগের দুই পক্ষে এ সংঘর্ষ শুরু হয়। এরপর ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের দুটি হলের নেতাকর্মীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে।  
এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে প্রায় সোয়া ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয়  প্রশাসন।
সংঘর্ষে ছাত্রলীগের জিয়াউর রহমান হলের সভাপতি আবু সালমান প্রধান শাওনসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫০ জনের মতো আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ