,

ভারতের খোলাবাজার থেকে বিদ্যুৎ কিনছে সরকার

images (2)আন্তর্জাতিক ডেস্ক :ভারতের খোলাবাজার থেকে ৩০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে অনুমোদন দেয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে আরো আট প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এ কার্যক্রমে ভারতীয় কোম্পানি এনভিভিএন ট্রেডিং এজেন্ট হিসেবে কাজ করবে। কোম্পানিটিকে প্রতি কিলোওয়াটে প্রায় দশমিক শূন্য ৫ টাকা কমিশন দেয়া হবে।

তিনি আরো বলেন, ভারতের খোলাবাজারে বিদ্যুতের ক্রয়মূল্য প্রতি ১৫ মিনিট পর পর পরিবর্তনশীল। ২০১৩-১৪ অর্থবছরে ‘ডে এহেড শিডিউল’ পদ্ধতিতে ভারতের খোলাবাজারে বিদ্যুতের সর্বনিম্ন দর ছিল ১ দশমিক ৭১ রুপি এবং সর্বোচ্চ দর ছিল ৪ দশমিক ১৮ রুপি।

ক্রয় কমিটির বৈঠকে অনুমোদিত অন্য ক্রয় প্রস্তাবের মধ্যে দেশের উত্তরাঞ্চলের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭৮ কোটি ৫০ লাখ টাকা।

নোয়াখালীর নতুন ও পুরাতন ডাকাতিয়া-ছোট ফেনী নদীর ওপর ‘মুছাপুর ক্লোজার’ নির্মাণ এবং মুছাপুর রেগুলেটরের সংযোগ খাল পুনরায় খননের জন্য একক উত্স হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড’কে নিয়োগ দেয়া হয়েছে। ট্যাক্স ও ভ্যাটসহ এ কাজে মোট ব্যয় হবে ১৯৩ কোটি ৫৯ লাখ টাকা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের সেতু নির্মাণ কাজের প্যাকেজ বি-২-এর আওতায় লালপুল সেতু (২২ দশমিক ৭৭৫ মিটার), লেমুয়া সেতু (৯৩ দশমিক ৩০ মিটার), মহরী সেতু (১৮৮ দশমিক ৬০ মিটার), ধুমঘাট সেতু (২১৫ দশমিক ৭০ মিটার) ও চট্টগ্রাম রেল ক্রসিংয়ের ওপর ওভার-পাস (৩১ দশমিক ৯৩৭ মিটার) নির্মাণ কাজের ভেরিয়েশন অর্ডার-১ অনুমোদন দেয়া হয়েছে। এতে আগের চেয়ে ২৮ কোটি ৭২ লাখ ব্যয় বেড়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ১৬৫ কোটি ৫৪ লাখ টাকা।

‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের জন্য ২ হাজার ৮৩১টি ল্যাপটপ ও সম-সংখ্যক মাল্টি-মিডিয়া প্রজেক্টর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। দুটি মিলিয়ে মোট ব্যয় হবে ৩২ কোটি টাকা। এছাড়া আরো চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা