,

প্রেম প্রত্যাখ্যানে ধারালো অস্ত্র দিয়ে খুন হলেন ছাত্রী ও তার বাবা!

murder3ডেস্ক রির্পোট : প্রেম করতে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রী ও তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন গাজীপুরের জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের সাইফুল ইসলাম ও তার মেয়ে আঁখি আক্তার (১৫)। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আঁখি। আর তার বাবা বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন যাবৎ এলাকার অজ্ঞাতপরিচয় বখাটে এক ছেলে আঁখিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হয়ে আঁখি ঘটনাটি পরিবারকে জানায়। এরই মধ্যে বুধবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালিয়ে আঁখিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এছাড়া মেয়ের চিৎকারে বাবা সাইফুল এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর