,

আশুগঞ্জ থেকে লুট হওয়া ২৫২ বস্তা চাল শেরপুরে উদ্ধার

Rice_Dakat_849285717ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে লুট হওয়া ২৫২ বস্তা চাল বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকার  একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বেলা ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গ্রামের শুম্ভু চন্দ্রের ছেলে তাপস কুমার (৩০) ও মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের আজগর আলী সরকারের ছেলে জাহাঙ্গীর আলম জুয়েল (৩৪)।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার মহাসড়কে পণ্যবোঝাই ট্রাক ডাকাতি করে থাকেন। পরে সুযোগ বুঝে সেসব পণ্য শেরপুরে বাজারজাত করে এই ডাকাতদল-এমন খবর পেয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ডাকাতদলের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম জুয়েলকে তার বাড়ি থেকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে মির্জাপুর বাজারের একটি ফিলিং স্টেশনের কাছ থেকে জাহাঙ্গীরের সহযোগী তাপস কুমারকে আটক করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য মোতাবেক তাদেরই একটি গুদাম থেকে ২৫২ বস্তা (প্রতিবস্তার ওজন ৫০ কেজি) আতপ চাল উদ্ধার করা হয়। চালগুলো আশুগঞ্জ থেকে লুট করা হয়েছিল।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় ডাকাতি মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা