বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গায় ভাসছে এক শতাধিক লাশ

gongaভারতের গঙ্গা নদীর উত্তর প্রদেশের অংশে মঙ্গলবার ১শ’রও বেশী ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। কানপুর ও উনাওয়ের মধ্যবর্তী পরিয়ার থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

প্রশাসনের ধারণা, পাপমোচনের উদ্দেশ্যে ওই লাশগুলো নদীতে ডোবানো হয়। তবে এক সঙ্গে এতগুলো লাশ উদ্ধার হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে প্রশাসন।

কানপুর ও উনাও প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনার তদন্ত ও লাশগুলো সৎকারের নির্দেশ দেওয়া হয়েছে।

অবস্থা পর্যবেক্ষণে পুলিশের এক অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।

উনাও জেলার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সূর্য প্রসাদ বলেন, ‘পানি কমে যাওয়ায় লাশগুলো ভেসে উঠেছে।’

সূত্রঃ এনডিটিভি।