,

শিশু-কিশোরদের বুদ্ধি বিকাশে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-জেলা প্রশাসক

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি তাদের বুদ্ধি বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামী দিনে তাদের এই আয়োজনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বুধবার বিকেলে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে ব্র্যাক শিক্ষা কর্মসূচি, ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে ‘তারায় তারায় দ্বীপ শিখা ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকাশ কার্যক্রম জেলা পর্যায়ে প্রতিযোগিতা-২০১৪’ এর প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক’র সিনিয়র এরিয়া ম্যানেজার নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক’র জেলা প্রতিনিধি হাবিবুর রহমান।
এর আগে সকালে ব্র্যাক শিক্ষা কর্মসূচি, ব্রাহ্মণবাড়িয়া’র এরিয়া ম্যানেজার ফরিদা খাতুনের সভাপতিত্বে সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার। উদ্বোধনের পর ব্র্যাক’র সকল শিক্ষার্থী ও কিশোর-কিশোরী কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালা পরিচালনা করেন শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম শাহীন ও ব্র্যাক উন্নয়ন কর্মী তানিয়া বেগম। পরে বিকেলে অনুষ্ঠিত সভায় প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে প্রধান অতিথিসহ ব্র্যাক’র কর্মকর্তাগণ পুরস্কার বিতরণ করেন।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ