,

স্থানীয় সন্ত্রাসীদের নাশকতায় ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট কার্যালয়ের এমআরপি সার্ভার স্টেশন অচল !

B.Baria Passport OfficeUjjalNasirFardusআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভার স্টেশন নাশকতায় অচল হয়েছিলো বলে অভিযোগ উঠেছে। এর এটি স্থানীয় চিহ্নিত দুর্বৃত্ত-সন্ত্রাসীদেরই কাজ । জেলা শহরের পূর্ব মেড্ডায় পাসপোর্টের নতুন অফিস চালু হওয়ার পরই পাসপোর্ট দালালিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় এই কাজ করা হয় বলে ধারনা করা হচ্ছে। সার্ভার ষ্টেশন নষ্ট হওয়ায় সরকারের ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা। পাসপোর্ট কার্যক্রম বন্ধ ছিলো প্রায় দু-সপ্তাহ। এতে শতশত পাসপোর্ট গ্রাহকদের পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের একাধিক কর্মচারি ও স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছে।
জেলা কালেকটরিয়েট বিল্ডিং থেকে পূর্ব মেড্ডা এলাকায় পাসপোর্ট অফিস স্থানান্তরিত হয় গত ২১ শে ডিসেম্বর। এর ক’দিন পরই ৩০ ডিসেম্বর  মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভার স্টেশন নষ্ট হয়।  জ¦লেপুড়ে যায় পুরো সার্ভার ষ্টেশন। পাসপোর্ট অফিসের নোটিশে এর কারন হিসেবে বলা হয়েছে বৈদুৎতিক শর্ট সার্কিটের কথা। কিন্তু স্থানীয় সূত্র জানায়, এটি আসলে স্থানীয় দুর্বৃত্তদের কাজ। তাদের সুযোগ না দিলে কি হতে পারে সেটি বুঝাতেই এই কাজ করা হয়। তারা ষ্টেশনে বৈদুৎতিক সংযোগের তারও কেটে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আরো জানান-পাসপোর্ট অফিস মেড্ডায় আসার এই ক’দিনেই পাসপোর্ট অফিস ঘিরে ঐ সন্ত্রাসীদের তৎপরতা অতিষ্টের পর্যায়ে চলে যায়। এদিকে পাসপোর্ট অফিসের অচলাবস্থা নিয়ে সাংবাদিকরা রিপোর্ট করতে গেলে তাদের ওপরও হামলা চালায় চিহ্নিত এই সন্ত্রাসীরা। হামলাকারী সন্ত্রাসীরা হামলার সময় বলতে থাকে ‘ অফিসটা দুই দিন অইছেনা এহানে আইছে এরমধ্যে তোরা আইয়া পড়ছস’। সন্ত্রাসীরা বাংলানিউজের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়কে মারধোর করে  তার কাছ থেকে দুটি দামী ক্যামেরা ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। পিস্তলের বাট দিয়ে আঘাত করে তাকে। তাকে বাচাতে গিয়ে আহত হন আরো দু-সাংবাদিক। চিহ্নিত সন্ত্রাসী নাছির উদ্দিন পাসপোর্ট অফিসের প্রধান ফটক বন্ধ করে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এসময় সেখানে সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও অন্য সাংবাদিকেরা গিয়ে তিন সাংবাদিককে উদ্ধার করে। এ ঘটনায় মাসুক হ্নদয় শহরের পূর্ব মেড্ডার মো: নিজাম উদ্দিনের ছেলে  নাছির উদ্দিন (৩৩), একই এলাকার ঝন্টু মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৭) ও শেখ মো: আব্দুল আহাদের ছেলে শেখ মো: ফেরদৌস (২৮)কে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়। আসামীরা শহরের চিহ্নিত সন্ত্রাসী এবং এজাহারনামীয় তিন আসামীর বিরুদ্ধে সদর থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়াও এরা নানা অপরাধে জড়িত। নাছির উদ্দিন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর আপন বড় ভাই। এই পরিচয়েই ধাপিয়ে বেড়াচ্ছে সে । ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট কার্যালয়ের সহকারি পরিচালক আল-আমিন সরকার বলেন, নতুন অফিস স্থানান্তরের পরপরই আমি এখানে যোগদান করেছি। সার্ভার ষ্টেশন নষ্ট করার পেছনে স্থানীয় দুর্বৃত্তদের হাত আছে কিনা তা নিশ্চিত করে বলা না গেলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না। স্থানীয় দালালদের দৌরাত্মের বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। বলেন, তারা আমাকে এই কার্যালয়ে স্থায়ী পুলিশ টহলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা