,

নাসিরনগরে সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামালের স্মরণ সভা ও দোয়া মাহফিল

clip_image001আকতার হোসেন ভুইয়া : বর্ষীয়ান রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক অন্যতম সদস্য মরহুম সৈয়দ মোর্শেদ কামালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে   সৈয়দ মোর্শেদ কামালের নিজ বাড়িতে এ স্মরণ সভা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মরহমের বড়ভাই সৈয়দ মোস্তুফা কামালের  সভাপতিত্বে এ সময় উপস্থিত ধরমন্ডল ইউ,পি চেয়ারম্যান মোঃ আবদুল হাই, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন ভুইয়া,মুক্তিযোদ্ধাা ডাঃ আবদুর রব, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কালন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আজিজুর বহমান চৌধুরী, সাংবাদিক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,মাদ্রাসা সুপার জহিরুল ইসলাম, সৈয়দ গেদু মিয়া, সৈয়দ কায়েদ মিয়া, সৈয়দ সোহেল আবদাল,মরহুমের ছেলে সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ,সৈয়দ সাজ্জাত মোর্শেদ সোহান,জাসাস সভাপতি শাখাওয়াত হোসেন ভুইয়া প্রমূখ। পরে সৈয়দ মোর্শেদ কামালের স্মরণে  দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  
উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য , সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক অন্যতম মুক্তিযোদ্ধা সদস্য সৈয়দ মোশের্দ কামাল এরশাদ সরকারের আমলে একবার উপজেলা চেয়ারম্যান ও ৯১-এর জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নিবার্চিত হন। পরে তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগদান করেন। ১৯৯৬ সালের ১৫ ফ্রেরুয়ারি নিবার্চনে সৈয়দ মোর্শেদ কামালকে এ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হলে স্থানীয় বিএনপির একটি অংশ বিদ্রোহ করেন। এ নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সৈয়দ মোশের্দ কামালকে কেন্দ্রীয় রেডক্রিসেন্টের  অন্যতম সদস্য নিবার্চিত করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি বিবৃতি দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন। এর পর থেকেই তিনি অনেকটা রাজনীতি থেকে দূরে সরে পড়েন। তারপর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ধরা পড়ে মরণব্যধি ক্যানসার । দীর্ঘদিন লড়াই করে ২০১৩ সালের ১৪ জানুয়ারি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

    

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা