,

বাণিজ্যিক ছবিতে বিশ্বজিৎ

image_1070_160854বিনোদন প্রতিবেদক :সরকারি অনুদানের ছবি 'সুতপার ঠিকানা'র পর এবার বাণিজ্যিক ছবির সঙ্গীত পরিচালনা করতে যাচ্ছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করছেন সোহানুর রহমান সোহান। বাণিজ্যিক ধারার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, 'আগামী সপ্তাহ থেকে এর রেকর্ডিং শুরু হবে। সোহানুর রহমান সোহান অনেক জনপ্রিয় ছবির পরিচালক। আশা করছি, আমাদের সমন্বয়ে কাজটি অনেক ভালো হবে।' এদিকে, 'সুতপার ঠিকানা' ছবিটি নির্মাণ করছেন প্রসূন রহমান। এ ছবিতে মোট ছয়টি গান রয়েছে। সবগুলো গানেরই সঙ্গীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ। এ ছবিতে গেয়েছেন সামিনা চৌধুরী, ন্যান্সিসহ আরো বেশ কয়েকজন তারকা কণ্ঠশিল্পী। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, 'নারীদের জীবন প্রবাহের ওপর ভিত্তি করে ছবিটির গল্প গড়ে ওঠায় আমাকে সিচ্যুয়েশনাল গানই করতে হয়েছে। মূলত আশির দশকের পটভূমিকায় শাশ্বত বাংলা গানের সুর-সঙ্গীত এতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা করেছি।' কুমার বিশ্বজিৎ আরো জানান, এ ছবির গানের সব কাজে তাকে সহযোগিতা করেছেন কণ্ঠশিল্পী কিশোর। এর আগে পিএ কাজল পরিচালিত 'স্বামী স্ত্রীর ওয়াদা' ছবির সুর-সঙ্গীত পরিচালনা করেছিলেন কুমার বিশ্বজিৎ। এ ছবিতে কাজ করার সুবাদে ২০১০ সালে শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা