,

‘ক্যু’ প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখান রাজাপাকশের

rajpaksha_55923ডেস্ক রির্পোট:প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় সত্ত্বেও ক্যুর মাধ্যমে ক্ষমতায় থাকার প্রচেষ্টার অভিযাগ প্রত্যাখান করলেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে। টুইটারে এক বার্তায় আজ নতুন সরকারের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। খবর দ্য হিন্দুর

গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে বিরোধীদলীয় নেতা মাইথ্রিপালা সিরিসেনার নিকট পরাজিত হন রাজাপাকশে। এর ফলে পরপর তৃতীয় মেয়াদে রাজাপাকশের ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা গুড়েবালিতে পরিণত হয়। সেই সঙ্গে এশিয়ার কোনো নেতা হিসেবে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকার স্ট্যাটাস হারান তিনি।

নির্বাচনে সিরিসেনার জয়লাভের পরপরই তার দু'জন ঘনিষ্ঠ সহকারী স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনারত্নে ও পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাভীরা অভিযোগ করেছিলেন যে, পরাজিত হওয়া সত্ত্বেও ক্ষমতায় থাকার লক্ষ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ ঠেকাতে সেনাবাহিনীকে ব্যবহারের চেষ্টা করেছিলেন রাজাপাকশে।

এমন অভিযোগকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে রাজাপাকশে টুইটার বার্তায় লিখেন, 'নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের অনেক আগেই আমি তা মেনে নিয়েছি এবং নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ