,

অষ্টম দিনে ২০ দলীয় জোটের অবরোধ

101125_oborodhডেস্ক রির্পোট:সারা দেশে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের অষ্টম দিন আজ। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সংলাপ শুরু এবং ঢাকায় ২০ দলীয় জোটকে সমাবেশ করতে না দেয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করছেন জোটের নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে এ পর্যন্ত সারা দেশে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
লাগাতার অবরোধে সারা দেশের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হলেও দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।  অবরোধকারীদের বাধায় কোথাও কোথাও ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। ঘটছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়ার ঘটনা। বিভিন্ন স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে অবরোধকারীরা। ফলে একান্ত প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। যাদেরকে বাধ্য হয়ে বের হতে হচ্ছে, তারাও থাকছেন আতঙ্ক ও নিরাপত্তাহীনতায়।
 
অবরোধের ফলে পর্যাপ্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে না পারায় রাজধানীসহ সারা দেশের বাজারগুলোতে বিভিন্ন পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিভিন্ন স্থানে পণ্যবাহী গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটছে।
 
এদিকে অবরোধের কারণে সারা দেশের মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েক দিন ধরে সরকারি কার্যালয়, মন্ত্রী ও বিচারপতির বাড়ি, দূতাবাস এলাকায় হামলা ও বোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয় প্রশাসনে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় মাঠ প্রশাসন বিজিবি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। সে অনুযায়ী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তা ছাড়া সরকারি কর্মকর্তাদের আরো সতর্ক হয়ে চলার পরামর্শ দেয়া  হয়েছে।
 
অন্য দিকে সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আটক ও গ্রেফতারের খবর আসছে। হচ্ছে নতুন নতুন মামলা। ফলে পালিয়ে বেড়াতে হচ্ছে বিরোধী নেতাকর্মীদের।
 
এত কিছুর পরও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আলোচনা কিংবা সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত নির্বাচনে অংশ না নেয়ার খেসারত দিতে হবে বিএনপিকে। তবে বিএনপি জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে তারা।
 
আর রাজনীতি বিশ্লেষক ও সুশীলসমাজের প্রতিনিধিরা বলছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দূর হতে পারে এ অচলাবস্থা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা