,

বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের ভূমিকা থাকবে না

akbar-ind_204073ডেস্ক রির্পোট:ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের কোনো ভূমিকা নেই, আগামী দিনেও থাকবে না। বাংলাদেশ কিভাবে চলবে তা সে দেশের সরকার ও জনগণই ঠিক করবে।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান। চলমান আন্দোলনে বিএনপি যখন ভারতকে পাশে পেতে চাচ্ছে, ঠিক তখনই ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য দেয়া হল।
অবরুদ্ধ খালেদা জিয়াকে অমিত শাহ ফোন করেছিলেন এমন গুজবের বিষয়ে আকবরউদ্দিন বলেন, বাংলাদেশে কী ধরনের সমাজ থাকবে, কোন বিষয় প্রাধান্য পাবে, ভারত তা ঠিক করে দেয়ার কেউ নয়। বাংলাদেশের সরকার ও সে দেশের জনগণই ঠিক করবে দেশ কিভাবে চলবে।
বাংলাদেশের একটি রাজনৈতিক দল ভারতের সাহায্য চায়, ভারত সে সাহায্য করবে কিনা এমন প্রশ্নের জবাবে আকবরউদ্দিন ভারতের ভূমিকা স্পষ্ট করেন। তিনি বলেন, বাংলাদেশের মতো বন্ধু প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে ভারতের মনোভাব ও নীতি অপরিবর্তিত। ভারত সব সময় বাংলাদেশের মঙ্গল চায়। স্থিতিশীল, শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চায় ভারত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ