,

১১ দিনের মতো অবরুদ্ধ খালেদা জিয়া

gulshan-bnpoffice1_204087স্টাফ রিপোর্টার:টানা ১১ দিন ধরে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মূল ফটকে অন্যান্য দিনের মতোই বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রয়েছে পুলিশের রায়টকার, এপিসি, জলকামানসহ অন্যান্য সরঞ্জামাদি।

বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা পুলিশের অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন। তবে সবাইকে ঢুকতে দেয়া হচ্ছে না।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রাজধানীতে সমাবেশের ডাক দেয়। সেই সবাবেশ কর্মসূচির ২ দিন আগেই অর্থাৎ ৩ জানুয়ারি রাতেই গোয়েন্দা সংস্থার সদস্যরাসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নেয় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের চারপাশে।
এর মধ্যে গত ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের কর্মসূচি উপলক্ষে একবার বের হওয়ার চেষ্টা করেন বেগম খালেদা জিয়া। কিন্তু পুলিশের কড়াকড়িতে এবং গেটে তালা লাগানো থাকায় সে চেষ্টায় ব্যার্থ হন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা