,

বি.বাড়িয়ায় থামছে না গ্রামীণ সংঘর্ষ (ভিডিও)

clash 12ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ায় থামছে না গ্রামীণ সংঘর্ষের ঘটনা। জেলার নয় উপজেলায় কোথাও না কোথাও প্রায়ই ঘটছে অনাকাক্সিক্ষত ঘটনা। এসব ঘটনায় প্রাণহানির পাশাপাশি আহত হয়ে অনেকেই বরণ করছেন পঙ্গুত্বের জীবন। মামলা হলেও নির্বিকার প্রশাসন। পুলিশের দাবি, হানাহানি এখন অনেকটা কমেছে। তবে বিশিষ্টজনরা বলছেন, শিক্ষার সুবাতাস বইলে এ জনপদে ফিরে আসবে শান্তি।

ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ সংঘর্ষ দেখতে দেখতে অভ্যস্ত এখন দেশবাসী। আধিপত্য বিস্তার, জমি নিয়ে বিবাদ, তুচ্ছ ঘটনা, এমনকি ব্যক্তিগত দ্বন্দ্বও রূপ নেয় সংঘর্ষে। গত বছর জেলায় সবচেয়ে বেশি সংঘাত হয়েছে সরাইল, নাসিরনগর, নবীনগর, সদর, আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায়। বাকি তিন উপজেলায়ও কম-বেশি হানাহানি হয়েছে। এসব ঘটনায় ৮১ জনের প্রাণহানি হয়েছে। মামলা হয়েছে এক হাজার ১৪৮টি। আর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে।

প্রতিনিয়ত সংঘটিত হওয়া এ সংঘর্ষ স্থানীয়দের কাছে ‘কাইজ্জা’ হিসেবে পরিচিত। স্থানীয় একজন বলেন, ‘বিভিন্ন এলাকায় কিছু গ্রাম্য মাতব্বর আছেন, যাদের লেখাপড়া কম। তাদের উদ্দেশ্য দাঙ্গা-হাঙ্গামা লাগিয়ে টাকা উপার্জন করা।’

আরেকজন বলেন, ‘এসব এলাকায় বেশিরভাগ সংঘর্ষ সংঘটিত হয় আর্থিক কারণে। এছাড়া রাজনৈতিক কর্মকা- তো আছেই।’

বিশিষ্টজনদের মতে, শিক্ষা-নৈতিকতার অভাবে জেলায় সংঘর্ষের ঘটনা কমছে না। শিক্ষাবিদ অধ্যাপক মানবন্ধন পাল বলেন, ‘আমাদের শিক্ষার ভেতরে গলদ আছে। আমাদেরকে মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া উচিত।’

সরাইল কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দুলাল মিয়া বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো সংঘর্ষের ঘটনা আমরা জানতে পারি। এ থেকে উত্তরণে আমাদেরকে সচেতন হতে হবে। পাশাপাশি গোষ্ঠি-আধিপত্য থেকে আমাদের দূরে থাকতে হবে।’

সংঘর্ষ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা বলেন, ‘ঝগড়া-বিবাদ যে খারাপ, তা আমি বাউল গানের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করেছি।’

পুলিশের দাবি, আগের তুলনায় সংঘর্ষ অনেকাংশে কমে গেছে। ব্রহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ‘সমাজে যারা ভালো চায়, তাদেরকে নিয়ে আমরা সভা-সমাবেশ করেছি। এছাড়া মিডিয়াকর্মী ও শিক্ষকদের সঙ্গেও আলোচনা করেছি। আমার মনে হয়, এটি নির্মূল করতে আরও সময় লাগবে।’

এরপরও বাস্তবতা হচ্ছে; কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ সংঘর্ষ।

https://www.youtube.com/watch?v=5n5HD9nViqI#t=58

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ